১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নারী-শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার এবং জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ‘নারী-শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগ: অংশীজন সংলাপ’ শীর্ষক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ সংলাপের আয়োজন করে। সংলাপে সরকারি প্রতিষ্ঠান, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা, মানবাধিকার সংগঠন, বেসরকারি উন্নয়ন সংস্থা, সাংবাদিক, আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।.অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন আইন, নীতি এবং সরকারি ও বেসরকারি সেবা ব্যবস্থা থাকলেও সেগুলোর কার্যকর বাস্তবায়ন, দ্রুত প্রতিকার, সহজলভ্য সেবা ও আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয়ে ঘাটতি রয়েছে।তাহমিনা রহমান বলেন, দেশে শেল্টার হোমের সংখ্যা অপ্রতুল। নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি নির্যাতনের শিকার প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষেরও শেল্টার সাপোর্ট প্রয়োজন।.সংলাপে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের প্রতিনিধি রেজমিন সুলতানা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ; উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপপুলিশ কমিশনার মোছা. লিজা বেগম, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আইন কর্মকর্তা আইভী আক্তার, ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী চিকিৎসক তাইয়েবা সুলতানা, নারীপক্ষের প্রোগ্রাম ম্যানেজার কামরুন্নাহার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ঢাকার সহকারী পরিচালক প্রবীর দত্ত এবং নাগরিকতা-সিভিক এনগেজমেন্ট ফান্ডের (সিইএফ) ডেপুটি টিম লিডার ক্যাটরিনা কইনিগ বক্তব্য দেন।.বক্তারা নারী, শিশু ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, আইনগত সহায়তা প্রদানকারী সংস্থা, এনজিও, নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।সংলাপে অংশগ্রহণকারীরা প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের অন্তর্ভুক্তি, রেফারেল ব্যবস্থা শক্তিশালী করা এবং নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা বিষয়ে অনলাইনে প্রচার বাড়ানোর সুপারিশ করেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/f1gxdgjnmt

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১০

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১১

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১২

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৩

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৪

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৫

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

১৬

পাহাড়ে বাহারি ফুল

১৭

গ্রাহকবান্ধব সুদের হার ও দ্রুত অনুমোদন সুবিধা

১৮

যুদ্ধাপরাধের দায়ে কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচির ২৫ বছরের কারাদণ্ড

১৯

সাগরে নৌজাহাজের ধাক্কা, কূটনীতিক তলব ভারত ও পাকিস্তানের

২০