১৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরে আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই করা হয়েছে। সাদেক খান রোডে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম মো. হৃদয় মিয়া (২৫)। তিনি মুদি ব্যবসায়ী।

হৃদয়ের বন্ধু মোহাম্মদ বিপ্লব প্রথম আলোকে বলেন, হৃদয় মোটরসাইকেল চালিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে মালামাল আনতে যাচ্ছিলেন। এ সময় সাদেক খান রোড এলাকায় পৌঁছালে অন্তত পাঁচজন ছিনতাইকারী তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর হৃদয়কে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে কুপিয়ে তাঁর কাছ থেকে মোটরসাইকেল ও ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর অবস্থায় হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, আহত ব্যবসায়ী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। তিনি রাজধানীর ধানমন্ডির শংকর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/hh01az7isl

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন

১

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

২

বিদায়, জান্থি!

৩

জলবায়ু অর্থায়ন প্রয়োজনের তুলনায় সামান্য

৪

বিধান পরিষদ নির্বাচন বিজেপি ও কংগ্রেসকে চিন্তায় ফেলে দিল

৫

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

৬

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

৭

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৮

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৯

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১০

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

১১

ছিনতাইকারীর কবলে এক রাত

১২

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

১৩

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

১৪

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১৫

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১৬

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১৭

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৮

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৯

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

২০