১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুঠোফোন ছেড়ে মাঠে, ২০০ কিশোরের জন্য ফুটবল প্রশিক্ষণ

মুঠোফোন, কম্পিউটারসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর যন্ত্রের (ডিজিটাল ডিভাইস) আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠমুখী করতে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে উত্তরা ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতি। আজ শুক্রবার সকালে উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

কল্যাণ সমিতির সূত্রে জানা গেছে, এই ক্যাম্পে উত্তরা ১২ নম্বর সেক্টর ছাড়াও আশপাশের বিভিন্ন সেক্টরের প্রায় ২০০ শিশু-কিশোর অংশ নিচ্ছে। এসব শিশু-কিশোরের বয়স ৮ থেকে ১৪ বছর। আগামী তিন মাস প্রতি শুক্র ও শনিবার এই ক্যাম্প চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরা ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি শরীফ সান্টু বলেন, ফুটবল কেবল একটা খেলা নয়, এটি একটি ভালোবাসার নাম। ফুটবল খেলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি বন্ধুত্ব বাড়ে, একতাবদ্ধ হতে শেখে এবং পরস্পরের প্রতি সহযোগিতার মনোভাব তৈরি হয়। তিনি বলেন, বর্তমানে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোন, কম্পিউটারসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসে অতিরিক্ত সময় কাটাচ্ছে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শিশুদের মাঠমুখী করতে নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মকে সুষ্ঠু ও সুন্দর পথে ফিরিয়ে আনতে দেশের যাঁর যেখানে সুযোগ আছে, তাঁদের এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বলেন, শিশু-কিশোরদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শুধু পড়াশোনা নয়, খেলাধুলারও প্রয়োজন রয়েছে। তাদের মাঠমুখী করতে এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা করেন তিনি।

সোসাইটির ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মনজুর হোসেন খান বলেন, শিশু-কিশোরদের মাঠে ফিরিয়ে আনাই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তারা শারীরিকভাবে সুস্থ থাকার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত সহযোগিতার মতো গুণাবলি অর্জন করতে পারবে।

তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ মান্না। তাঁকে সহযোগিতা করছেন আরও তিনজন সহকারী কোচ। প্রশিক্ষণ ক্যাম্পটির স্পনসর হিসেবে রয়েছে ইউনিমার্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে সোসাইটির সহসভাপতি মফিজ সরকার, পরিবেশ সম্পাদক খালেদুর রহমান, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা কবিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শাহ আলমসহ সোসাইটির বিভিন্ন পর্যায়ের সদস্য, সেক্টরের বাসিন্দা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/eotgxp5rde

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: সিপিবি

১

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

২

আয়রনম্যান মালয়েশিয়ায় আরাফাতসহ বাংলাদেশের ১৩ জন সফল

৩

‘আওয়ামী লীগের ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী এমপি প্রার্থীরা’

৪

বিয়ে হওয়ার কথা ডিসেম্বরে, সেই খবর জেনে কোপানো হয় নূপুরকে, এখন আইসিইউতে জীবনযুদ্ধ

৫

সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি

৬

রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম

৭

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৮

চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা

৯

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক উদ্যোক্তার লাশ

১০

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

১১

কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

১২

ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

১৩

যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প

১৪

ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম

১৫

আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ

১৬

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

১৭

অপেক্ষা

১৮

স্যরি, নিপাতনে সিদ্ধ—ঘুষ অথবা চাঁদা

১৯

‘দেওয়ান গাজীর কিসসা’ নিয়ে আসলে কী ঘটেছে

২০