২০ সেপ্টেম্বর ২০২৬, ২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বা আবাসন ও অবকাঠামো খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশের প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছে। চার সদস্যের এই আন্তর্জাতিক প্রতিনিধিদল গত শুক্রবার সরেজমিনে রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রূপায়ণ গ্রুপ এ তথ্য জানিয়েছে।পরিদর্শনকারী প্রতিনিধিদলে ছিলেন থাইল্যান্ডের এফআইএবিসিআইয়ের সভাপতি সোপন পর্নচোকচাই, প্রিমিয়ার হোমস আরই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্লেটন ওয়েড, এফআইএবিসিআইয়ের (থাইল্যান্ড, ফুকেট) সভাপতি সালভাতোর পারিসি এবং অ্যাসেট এক্স প্রোপার্টি কোম্পানি লিমিটেডের এমডি লারিনথর্ন সোয়াসদিকুলাভাথ।.প্রতিনিধিদলটিকে রূপায়ণ সিটি উত্তরায় স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান হাবিব।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফররত প্রতিনিধিদলটির সদস্যরা রূপায়ণ সিটি উত্তরার পরিকল্পিত অবকাঠামো, নিরাপত্তাব্যবস্থা, বিস্তৃত সবুজ ও উন্মুক্ত পরিসর এবং আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। তাঁরা প্রকল্পটির পরিবেশবান্ধব পরিকল্পনা, সমন্বিত কমিউনিটি জীবনধারা এবং আধুনিক আবাসন ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।প্রতিনিধিদলটি তাদের প্রতিক্রিয়ায় রূপায়ণ সিটি উত্তরার সবুজ ও উন্মুক্ত পরিবেশের প্রশংসা করে। তাদের মতে, পরিকল্পিত সবুজ পরিসর ও উন্মুক্ত স্থান শিশুদের স্বাভাবিক বিকাশের পাশাপাশি বাসিন্দাদের মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Source: https://www.prothomalo.com/business/corporate/8l5zpoyhb6

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১০

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১১

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১২

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৩

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৫

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৬

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৭

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

১৮

পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

১৯

বন্ধুত্ব যখন পরকালের পাথেয় হবে

২০