২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৭০ থেকে ৫৫, শখকে দেখে চমকে গেলেন সবাই

একসময় গরুর মাংস তাঁর ভীষণ প্রিয় ছিল। কিন্তু এবারের কোরবানির ঈদে সেই শখই গরুর মাংস খেয়েছেন মাত্র দুই টুকরা! কারণ, সুস্থতা। ৭ মাসের চেষ্টায় ১৫ কেজি ওজন কমিয়ে এখন ৫৫ কেজিতে এসেছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। বদলে যাওয়া এই শখকে দেখে অনেকেই অবাক হচ্ছেন। তবে তাঁর কাছে বিষয়টি শুধু ওজন কমানো নয়, নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়াও।.সাড়ে চার বছর আগে যখন মা হয়েছিলেন, তখন শখের ওজন বেড়ে ৮০ কেজি পর্যন্ত হয়েছিল। সন্তান জন্মের পর তা কমে ৭০ কেজিতে নামে। এরপর অনেক চেষ্টা করেও আর ওজন কমছিল না। ডায়েট করেছেন, জিমেও গেছেন—কিন্তু দুই–তিন সপ্তাহ পরই হারিয়ে যেত উৎসাহ। এবার অবশ্য পরিস্থিতিটা তাঁকে অন্যভাবে ভাবতে বাধ্য করেছে।.ঠিক আট মাস আগে চিকিৎসকের কাছে গিয়ে শখ জানতে পারেন, তিনি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন। এরপর আর দেরি করেননি। নিজের জীবনযাপনে বড় পরিবর্তন আনেন। খাবারের তালিকা থেকে একে একে বাদ দিতে থাকেন পছন্দের অনেক খাবার। শুরু করেন নিয়ম মেনে চলা এবং জিমে সময় দেওয়া। ফলাফলও পেয়েছেন। ৭ মাসের মধ্যে ৭০ থেকে ওজন নেমে এসেছে ৫৫ কেজিতে।.প্রথম আলোকে শখ জানান, তাঁর বয়স ও উচ্চতা অনুযায়ী ৫৫ কেজি ওজনই আদর্শ। এখন শুধু দেখতে নয়, শারীরিকভাবেও আগের চেয়ে নিজেকে অনেক বেশি ফিট মনে হয় এবং কাজেও উদ্যম পান।নিজের খাদ্যাভ্যাসের পরিবর্তন নিয়ে শখ বলেন, ‘আমি গরুর মাংস খেতে খুব ভালোবাসি। কিন্তু সেই আমি গেল কোরবানির ঈদে মাত্র দুই টুকরা মাংস খেয়েছি। খারাপ লেগেছিল, কিন্তু সুস্থতার জন্য এটা করতে হয়েছে। আমার ফ্যাটি লিভার ধরা পড়ার পর চিকিৎসক অনেক রেস্ট্রিকশন দিয়েছেন। বাসার রান্না করা খাবারের বাইরে কিছুই খাইনি।’.কথা প্রসঙ্গে শখ জানান, এখন তাঁর খাবারের তালিকায় বেশি থাকছে সবজি, মুরগি ও ডিম। আলু বাদ দিয়েছেন জীবন থেকে। থাকছে লাউ, ঢ্যাঁড়স, বেগুন, পেঁপের মতো সবজি। শখের মতে, ‘সুস্থ থাকার জন্য এসব আমাকে করতেই হচ্ছে।’মজার ব্যাপার হলো, এর আগেও একাধিকবার ওজন কমানোর চেষ্টা করেছিলেন শখ। কিন্তু এবার যেন গল্পটা অন্য রকম। কারণ, এবার শুধু ফিট হওয়ার জন্য নয়, সুস্থ থাকতেই ওজন কমাতে হয়েছে। শখ বলেন, ‘এর আগেও একাধিকবার ডায়েট করার চেষ্টা করেছি। জিম করেছি। কিন্তু দেখা যেত, দুই–তিন সপ্তাহ পর আর উৎসাহ পেতাম না। এখন অনেকটা বাধ্য হয়ে করছি। আমার ভালোও লাগছে।’.প্রায় দুই দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন শখ। অভিনয় ও মডেলিংয়ে একসময় বেশ ব্যস্ত সময় পার করেছেন। পরে বিয়ে, সংসার ও সন্তানের কারণে কাজ থেকে অনেকটা দূরে ছিলেন। তাঁর সন্তান এখন সাড়ে চার বছরের কাছাকাছি। সামনে স্কুল শুরু করবে। তাই আবার চিরচেনা অঙ্গনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শখ। তিনি বলেন, ‘মাঝে বড় একটা বিরতি নিয়েছিলাম। প্রেগন্যান্ট ছিলাম। আমার বেবির বয়স এখন সাড়ে চার বছরের মতো। সামনে স্কুল শুরু করবে। যে কারণে এখন নিয়মিত হওয়ার চেষ্টা করছি। ভালো গল্প পেলে মানুষ আমাকে সামনে থেকে নিয়মিতই দেখবেন।’.এরই মধ্যে সিনেমার দুজন পরিচালক শখের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর নিজেরও ইচ্ছা, এবার সিনেমাতেও নিয়মিত হবেন। কীভাবে ফেরাটা আরও সুন্দর করা যায়, তা নিয়েও ভাবছেন তিনি।বেশ কিছুদিন ধরে শখ বিভিন্ন পণ্যের প্রতিষ্ঠানের প্রচারণামূলক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। মাঝেমধ্যে ফ্যাশন শোতেও দেখা যাচ্ছে তাঁকে। গত শুক্রবার তেমনই একটি ফ্যাশন শোতে বদলে যাওয়া শখকে দেখে বিনোদন অঙ্গনের অনেকেই চমকে গেছেন।

Source: https://www.prothomalo.com/entertainment/tv/9lxslwq0xh

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করা হয়’

রেলক্রসিংয়ে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, যুবদল কর্মীসহ নিহত ২

৭০ থেকে ৫৫, শখকে দেখে চমকে গেলেন সবাই

নওগাঁয় দুই বছর পর কলেজে যোগ দিতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

১০

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

১১

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

১২

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

১৩

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১৪

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১৫

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১৬

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৭

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৯

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

২০