২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

রাত থেকে সকাল পর্যন্ত থেমে থেমে বৃষ্টি। কখনো কম, কখনো ঝরছে অঝোরে। ঢাকাবাসীর ঘুম ভেঙেছে আজ বৃষ্টির শব্দে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার পর থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ঢাকার আকাশ মেঘলা। থেমে থেমে বৃষ্টি হচ্ছে।গতকাল থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে।.আবহাওয়া অফিসের একটি সূত্র বলছে, এই লঘুচাপ গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। তবে এটি ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে আঘাত হানতে পারে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এসব জায়গায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি , কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।গতকাল দেশের ১২ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর আগে গত মঙ্গল ও বুধবার টানা দুই দিন তাপপ্রবাহ বয়ে যায়। মঙ্গলবার দেশের ২৫ জেলায় তাপপ্রবাহ ছিল। আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে, আজও দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ থাকতে পারে।.এরই মধ্যে সাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এর প্রভাব বেশি হতে পারে ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের উপকূলে।আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ওই দিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং অন্য কয়েকটি বিভাগের কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

Source: https://www.prothomalo.com/bangladesh/environment/mdp10ldiye

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১০

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১২

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৩

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৪

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

১৫

পবিত্র মক্কা-মদিনা আবেগ ও বিশ্বাসের কেন্দ্র, হামলা হলে ঐক্যবদ্ধ প্রতিরোধ: ধর্মমন্ত্রী

১৬

বন্ধুত্ব যখন পরকালের পাথেয় হবে

১৭

টেস্ট চ্যাম্পিয়নশিপের সব ম্যাচে নাহিদ রানাকে চান নির্বাচকেরা

১৮

নবম পে স্কেল: শিক্ষাসহায়ক ভাতা কারা পাবেন, কত টাকা

১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি কমল, সূচি পুনর্নির্ধারণ

২০