২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় এই সংসদ সদস্য ও তাঁর প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান রাত ১০টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান।পুলিশের এই কর্মকর্তা বলেন, সন্ধ্যা সাতটার দিকে ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের দোতলার ২০৩ নম্বর কক্ষে একটি ঝুলন্ত মরদেহের খবর পাওয়া যায়। পরে শেরেবাংলা নগর থানার পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবির দল ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, কক্ষটি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের।.মোহাম্মদ ইবনে মিজান বলেন, সিআইডি ঘটনাস্থলে ক্রাইম সিনের কাজ করেছে। থানা-পুলিশ মরদেহের সুরতহাল করেছে। পরে পরিচয় নিশ্চিত হয়ে জানা যায়, ওই নারী সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী।মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। .ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার.গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত জুলাইয়ে তাঁর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে এক তরুণীর সঙ্গে তাঁকে দেখা যায়। পরে গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।এরপর ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়।

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/1ly3la6kzk

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

মিরসরাইয়ে বৈদ্যুতিক সরঞ্জামের কারখানা করবে এমইপি, ২০০ কোটি টাকা বিনিয়োগ

‘লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করা হয়’

রেলক্রসিংয়ে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, যুবদল কর্মীসহ নিহত ২

৭০ থেকে ৫৫, শখকে দেখে চমকে গেলেন সবাই

নওগাঁয় দুই বছর পর কলেজে যোগ দিতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

১০

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

১১

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

১২

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

১৩

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

১৪

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

১৫

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১৬

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১৭

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১৮

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৯

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

২০