২২ সেপ্টেম্বর ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় ব্যাংকের দুটি পুনঃ অর্থায়ন স্কিমে যুক্ত হলো পূবালী ব্যাংক

টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া দুটি পুনঃ অর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে পূবালী ব্যাংক। স্কিম দুটি হলো ‘গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃ অর্থায়ন স্কিম’ এবং ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃ অর্থায়ন স্কিম’। প্রতিটি স্কিমের তহবিলের আকার এক হাজার কোটি টাকা।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের আওতায় পরিচালিত এই দুটি স্কিমের জন্য সম্প্রতি পৃথক দুটি অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট) সই করেছে ব্যাংকটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পূবালী ব্যাংক।.বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ কে এম নূরুন্নবী এবং পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ ইছা এবং আরএমজি ডিভিশনের প্রধান ও মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম সরকারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এ দুটি স্কিমে অংশগ্রহণের মাধ্যমে দেশের পরিবেশবান্ধব শিল্প ও তথ্য-প্রযুক্তি খাতে অর্থায়ন বাড়াতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে পূবালী ব্যাংক। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা ও নতুন উদ্যোক্তা তৈরিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Source: https://www.prothomalo.com/business/corporate/ie64k8xy0p

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় গাছ ফেলে সড়ক অবরোধ, পড়ে আছে পুলিশের পোড়া গাড়ি

১

ইউনিলিভার বাংলাদেশের ডিরেক্টর পদে মোহাম্মদ শহীদুল ইসলাম

২

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড এখন মার্তিনেজেরও

৩

১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি

৪

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

৫

ছোঁ মেরে ফোন ছিনতাই-চুরি, অ্যাকাউন্ট ফাঁকা করে ঋণও নেয় চক্র

৬

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৭

চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী

৮

সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান

৯

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

১০

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধস

১১

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

১২

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

১৩

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

১৪

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৫

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

১৬

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

১৭

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

১৯

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

২০