২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অদিতি–সিদ্ধার্থর অন্তরঙ্গ দৃশ্যে বডি ডাবল ব্যবহার না করার কারণ জানালেন পরিচালক

অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অভিনেতা-অভিনেত্রীদের অস্বস্তি নতুন কিছু নয়। তবে একসময় এমন দৃশ্য ধারণের আগে নির্মাতা ও অভিনয়শিল্পীদের নিজেদের মধ্যেই অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলতে হতো। ফলে পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে উঠত। এমনই এক অভিজ্ঞতার কথা জানালেন বলিউডের নির্মাতা বিশাল ভরদ্বাজ। সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’-এর নিজের অংশ নিয়ে কথা বলার সময় পুরোনো সেই অভিজ্ঞতা সামনে আনেন বিশাল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিশাল জানান, এখন শুটিংয়ের পরিবেশ অনেকটাই বদলেছে। বিশেষ করে অন্তরঙ্গ দৃশ্যের ক্ষেত্রে ‘ইন্টিমেসি ডিরেক্টর’ বা ঘনিষ্ঠ দৃশ্যের সমন্বয়কের উপস্থিতি অভিনেতা ও নির্মাতাদের জন্য কাজটি অনেক সহজ করে দিয়েছে।.বিশালের ভাষায়, এই পেশাজীবীরা সেটে এমন দৃশ্যের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে অভিনেতাদের নিজেদের মধ্যে সরাসরি অস্বস্তিকর আলোচনা করতে হয় না। বিশাল বলেন, ইন্টিমেসি ডিরেক্টররা ‘সেটে জীবনকে অনেক স্বস্তিদায়ক করে তুলেছেন’।‘লাস্ট স্টোরিজ ৩’-এ বিশালের অংশে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। বাস্তব জীবনেও তাঁরা দম্পতি। ফলে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় তাঁদের মধ্যে স্বচ্ছন্দ সম্পর্ক থাকায় বাড়তি অস্বস্তি অনেকটাই কমে গিয়েছিল বলে জানান নির্মাতা।.বিশাল বলেন, ‘তাঁরা দুজন একে অপরের সঙ্গে খুব স্বচ্ছন্দ ছিলেন। অবশ্যই। কারণ, তাঁরা স্বামী-স্ত্রী। ফলে অস্বস্তির ৫০ শতাংশ এমনিতেই কমে গিয়েছিল।’শুটিংয়ের আরেকটি মজার ঘটনাও জানান বিশাল। একটি দৃশ্যে ক্যামেরা ছিল অদিতির পায়ের ওপর আর সিদ্ধার্থকে হামাগুড়ি দিয়ে এগোতে হচ্ছিল। ওই দৃশ্যের জন্য দুজনেরই বডি ডাবল বা বিকল্প শিল্পী রাখা হয়েছিল। কিন্তু অদিতি দৃশ্যটি দেখে নিজেই শুট করার সিদ্ধান্ত নেন।বিশাল বলেন, ‘দুজনের জন্যই ডাবল ছিল। একটি দৃশ্যে ক্যামেরা ছিল তাঁর পায়ের ওপর আর সিদ্ধার্থকে হামাগুড়ি দিতে হচ্ছিল। অদিতি সেটা দেখে বললেন, “কিন্তু আমার পা তো এত মোটা নয়!”’ এরপর অদিতি নিজেই দৃশ্যটি করার জন্য জোর দেন। সিদ্ধার্থও নিজের অংশে অভিনয় করেন।.দাম্পত্যের টানাপোড়েন, যৌনতা আর অস্বস্তিকর ডিনার পার্টির গল্প.‘লাস্ট স্টোরিজ ৩’ নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানথোলজি সিরিজের তৃতীয় কিস্তি। চারটি আলাদা গল্প নিয়ে নির্মিত এই ছবির চারটি অংশ পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ।ছবিতে অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ ছাড়াও অভিনয় করেছেন রাধিকা আপ্তে, কঙ্কণা সেন শর্মা, বিজয় ভার্মা, আলী ফজল ও রাধিকা মদন।

Source: https://www.prothomalo.com/entertainment/bollywood/ou3ehjhurx

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন

১

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

২

ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: সিপিবি

৩

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

৪

আয়রনম্যান মালয়েশিয়ায় আরাফাতসহ বাংলাদেশের ১৩ জন সফল

৫

‘আওয়ামী লীগের ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী এমপি প্রার্থীরা’

৬

বিয়ে হওয়ার কথা ডিসেম্বরে, সেই খবর জেনে কোপানো হয় নূপুরকে, এখন আইসিইউতে জীবনযুদ্ধ

৭

সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি

৮

রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম

৯

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

১০

চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা

১১

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক উদ্যোক্তার লাশ

১২

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

১৩

কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

১৪

ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

১৫

যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প

১৬

ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম

১৭

আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ

১৮

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

১৯

অপেক্ষা

২০