২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতাসহ চারজন রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চার আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, প্রধান আসামি আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানার ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক মো. রায়হান উদ্দিনের (৩৫) চার দিন এবং অপর তিন আসামি রাসেল খান (৩২), আলা উদ্দিন (২৮) ও আব্দুল্লাহ মাসহুর আশরাফীর (২০) দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।.রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির ওয়ারী জোনের পরিদর্শক মোহাম্মদ গোলাম মোস্তফা আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত পৃথক মেয়াদে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের নির্দোষ দাবি করে রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেছিলেন।.মামলার নথি ও রিমান্ড আবেদন সূত্রে জানা যায়, ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইবাদুর রহমান (৩৪) নামের এক ব্যক্তি আহত হন। পরে ভিডিও দেখে একজনকে শনাক্ত করে ১৯ সেপ্টেম্বর বংশাল এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লাল রঙের স্কচটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়, যা ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) নিষ্ক্রিয় করে।.পরে রায়হানের দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরা থানার ডগাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে রাসেল, আলা উদ্দিন ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। ককটেল বিস্ফোরণের এ ঘটনায় যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/vyeogv3chd

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

১

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

২

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

৩

ছিনতাইকারীর কবলে এক রাত

৪

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

৫

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

৬

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

৭

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

৮

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

৯

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১০

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১১

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১২

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১৩

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১৪

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১৫

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১৬

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

১৭

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

১৮

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

১৯

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

২০