২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাজেকে পাহাড়ে ওঠার সময় অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়া এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাজেকের কংলাক পাহাড়ে ওঠার সময় অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।

ওই পর্যটকের নাম মো. মাসুদুল আলম (৪১)। তিনি সাভারের আনন্দপুর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার তাহেরহুদা এলাকায়। কর্মসূত্রে সাভারের আনন্দপুর এলাকাতেই বসবাস করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সাভারের আনন্দপুর থেকে ১৭ জন পর্যটকের একটি দল গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদের গাড়িতে করে সাজেকে পৌঁছায়। দলটির সদস্যরা সাজেকে রাত্রিযাপনের জন্য ‘বাঁশবাড়ি’ নামে একটি রিসোর্টে কক্ষ ভাড়া করেন। বিকেল ওই পর্যটকেরা একসঙ্গে কংলাক পাহাড়ে উঠছিলেন। এ সময় অসুস্থ হয়ে পড়েন মাসুদুল। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সাজেকের এক পল্লিচিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে দীঘিনালা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশবাড়ি রিসোর্টের এক কর্মী বলেন, ‘মাসুদুল পাহাড়ে ওঠার সময় জ্ঞান হারিয়ে ফেলেন বলে তাঁর সঙ্গে থাকা অন্য পর্যটকেরা জানিয়েছেন। তাঁকে হাসপাতালে নেওয়ার সময় পর্যটকের দলটির সব সদস্য সাজেক ত্যাগ করেছেন।’

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আফরোজা আক্তার প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যা ছয়টার দিকে সাজেক থেকে ওই পর্যটককে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’

Source: https://www.prothomalo.com/bangladesh/district/vpvxvq18ua

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

২

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৩

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৪

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৫

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৬

মিরপুরে বাসে আগুন, আটক ২

৭

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৮

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৯

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১০

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১১

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১২

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৩

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৪

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৫

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৬

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৭

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৯

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

২০