২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কেইনের পেনাল্টি মিস, পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারাল স্পেন

ওয়েম্বলিতে অনেক ভুলের আনন্দময় এক ম্যাচ!

ইংল্যান্ড ২ মিনিটে করা ভুল থেকে ঘুরে দাঁড়িয়ে এগিয়েও গেল ৪০ মিনিটের মধ্যে। তাতে প্রথমার্ধেই দুটি পরিস্কার গোলের সুযোগ নষ্টের ভুল করা স্পেন পিছিয়ে রইল ৫৯ মিনিট পর্যন্ত। পরের মিনিটে অ্যালেক্স বায়েনার গোলে সমতায় ফিরল সমতায়। গ্যালারিতে ততক্ষণে স্বাগতিক সমর্থকদের মধ্যে হ্যারি কেইনের পেনাল্টি মিসের হাহাকার!

ইংল্যান্ড সেই ভুল থেকে ঘুরে দাঁড়াতে না পারলেও বিশ্ব চ্যাম্পিয়নরা পারল। সেটা ৭৪ মিনিটে দুই বদলির বোঝাপড়ার কল্যাণে। বায়েনার পাস থেকে মিকেল ওইয়ারসাবালের চিপ ইংল্যান্ড গোলকিপার জেমস ট্র্র্যাফোর্ডের মাথার ওপর দিয়ে। গোল! শেষ পর্যন্ত ওইয়ারসাবালের ওই গোলেই নেশনস লিগে স্পেন জিতল ৩-২ গোলে। ইংল্যান্ড পারল না ২০২৪ ইউরো ফাইনালে সর্বশেষ মুখোমুখির ফল পাল্টাতে।

বিশ্বকাপে তৃতীয় হয়ে ফেরার পর প্রথম ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়নদের বাগে পেয়েও শেষ পর্যন্ত হারে ইংল্যান্ড কোচ টমাস টুখেলের খুশি হওয়ার কথা নয়। ২-১ গোলে এগিয়ে থাকতে ৫৫ মিনিটে কেইনের পেনাল্টি মিস! শেষ বাঁশি বাজার পর টুখেলকে তাই যতটা হতাশ লাগল, স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখে যেন ততটাই স্বস্তির হাসি।

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এটা স্পেনের প্রথম ম্যাচ। সেখানে পিছিয়ে পড়া থেকে ঘুরে দাঁড়িয়ে তুলে নেওয়া জয়ে কোন কোচ খুশি হবেন না! স্পেনের অপরাজিত-যাত্রাও টিকে রইল টানা ৩৯ ম্যাচে।

Source: https://www.prothomalo.com/sports/football/dpnoycdjy7

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

১

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

২

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৩

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

৪

ছিনতাইকারীর কবলে এক রাত

৫

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

৬

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

৭

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

৮

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

৯

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১০

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১১

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১২

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১৩

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১৪

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১৫

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১৬

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১৭

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

১৮

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

১৯

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

২০