২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঠকের ছবি (২৮ সেপ্টেম্বর ২০২৬)

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।

কোথাও কেউ নেই। শূন্যতাই নিয়তি সবখানে। ফটিকছড়ি, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ঘাস মাঠে নরম বিকেলে একদল শিশু অমলিন শৈশব রচনায় ব্যস্ত। সিডনি ফিল্ড, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলা
অনেক দিন পর চোখে পড়ল হাতে ঘোরানো জাঁতা। আগে গ্রামের মানুষ জাঁতায় গম ও ডাল পেষাই করত। কিন্তু আধুনিক কল আসার সঙ্গে সঙ্গেই জাঁতা গ্রাম থেকে হারিয়ে যেতে বসেছে। তবে গ্রামের কিছু শৌখিন মানুষের ঘরে এখনো জাঁতা দেখা যায়। ছবিটি মাদারীপুরের কালকিনি উপজেলার আলীপুর গ্রামের বাবুল মাস্টারের বাড়ি থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৬ তোলা হয়েছে
উজ্জ্বল হলুদ রঙের ফুলটির নাম চন্দ্রপ্রভা। বাংলাদেশে এটি সোনাপাতি ফুল বা হলুদ টেকোমা নামেও বেশ পরিচিত। বাংলাদেশে সাধারণত গ্রীষ্ম, বর্ষা ও শরৎকালে এই ফুল বেশি ফুটতে দেখা যায়। অর্ঘ্য ভাস্কর্যের বাগান, সায়েন্সল্যাব, ধানমন্ডি, ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬
তুরাগের শান্ত জলরাশি আর ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিশাল কাঠামোর পাশ ঘেঁষে ট্রলারে ভেসে বেড়াচ্ছেন একদল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী। কেউ বসেছেন ট্রলারের ভেতরে, আবার কেউবা উঠেছেন ছাদে। পড়াশোনার একঘেয়েমি ভুলে ক্লাসের ফাঁকে নদীর খোলা হাওয়ায় এভাবেই নিজেদের সতেজ করে নিচ্ছেন তাঁরা
রাতের আলোয় ঝলমল করছে সরকারি চাকরিজীবীদের জন্য বানানো আবাসিক এলাকা। ভেতরের পুকুর যেন সেই স্নিগ্ধতা আরও বাড়িয়ে তুলেছে। টোলারবাগ, মিরপুর, ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬
দেয়ালের ওপর বসে শিশুটি খেলছে, তার হাতে দামি খেলনা নেই, নেই কোনো নিরাপদ শৈশবের ঠিকানা। তবু তার চোখে খেলার আনন্দ, মুখে নিষ্পাপ হাসি। আমরা চারপাশে কত সুন্দর ভবন বানাই, কত আলো জ্বালাই, কত উৎসব করি; অথচ সেই আলোর নিচেই কোনো কোনো শিশুর শৈশব অন্ধকারে পড়ে থাকে
মেট্রোরেলের ব্রিজের রেলিংয়ে বৃষ্টির সময় জমে থাকা পানি দেখতে সত্যিই চমৎকার। রাজধানীর ফার্মগেট থেকে সম্প্রতি তোলা
রেলপথ। বানানী, ঢাকা
রাজধানীর কলেজ গেট শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে পদচারী–সেতুটি এভাবেই ভাসমান জনগোষ্ঠী ও ছিন্নমূলদের দখলে। দিন–রাত ২৪ ঘণ্টা পদচারী-সেতুটির ওপরে এভাবেই বিছানা পাতা থাকে। বিষয়টি দেখার যেন কেউ নেই। কর্তৃপক্ষের কোনোভাবেই যেন টনক নড়ছে না। ছবিটি ২৩ সেপ্টেম্বর ২০২৬ কলেজ গেট পদচারী-সেতু থেকে তোলা হয়েছে

Source: https://nagorik.prothomalo.com/photo/28zq3wii93

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা

১

ক্ষমতাকেন্দ্রিক সহিংস রাজনীতি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে: সিপিবি

২

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

৩

আয়রনম্যান মালয়েশিয়ায় আরাফাতসহ বাংলাদেশের ১৩ জন সফল

৪

‘আওয়ামী লীগের ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী এমপি প্রার্থীরা’

৫

বিয়ে হওয়ার কথা ডিসেম্বরে, সেই খবর জেনে কোপানো হয় নূপুরকে, এখন আইসিইউতে জীবনযুদ্ধ

৬

সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি

৭

রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম

৮

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৯

চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা

১০

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক উদ্যোক্তার লাশ

১১

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

১২

কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

১৩

ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

১৪

যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প

১৫

ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম

১৬

আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ

১৭

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

১৮

অপেক্ষা

১৯

স্যরি, নিপাতনে সিদ্ধ—ঘুষ অথবা চাঁদা

২০