২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

এমবাপ্পে ছাড়া ফ্রান্স জিতল বদলি নামা ওলিসের গোলে

দুবার বল লাগল পোস্টে। একবার গোললাইন থেকে বল ফেরাল বেলজিয়াম, আরেকবার ফ্রান্স বাঁচল মাইক মাইনিওঁর নৈপূণ্যে। মনে হচ্ছিল, ব্রাসেলসে বেলজিয়াম–ফ্রান্স ম্যাচটা গোলশূন্যই শেষ হবে। কিন্তু শেষ দিকে স্কোরলাইনটা বদলে দিলেন মাইকেল ওলিসে। বদলি নামা এই ফরোয়ার্ডের ৮৮ মিনিটে করা দুর্দান্ত গোলে ফ্রান্স জিতল ১-০ গোলে। জিনেদিন জিদান তাঁর ফ্রান্স কোচ অধ্যায়ে প্রথম দুটি ম্যাচই জিতলেন একই ব্যবধানে। .তুরস্কের বিপক্ষে আগের ম্যাচে জয় পাওয়া দল থেকে একটি পরিবর্তন আনতেই হতো জিদানকে। সে দিন চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়া কিলিয়ান এমবাপ্পে এরই মধ্যে জাতীয় দল ছেড়ে রিয়াল মাদ্রিদে ফিরে গেছেন।তবে বেলজিয়ামের বিপক্ষে মাত্র একটি নয়, একাদশে নয়টি পরিবর্তন এনেছেন ফ্রান্স কোচ। অভিষেকই করিয়েছেন তিনজনকে— আঁদি দিউফ, জেহেমি জ্যাকে ও লুকা দা কুইয়া। ২০১০ সালের আগস্টের পর ফ্রান্সের কোনো ম্যাচে একসঙ্গে তিন বা তার বেশি খেলোয়াড়ের অভিষেক এই প্রথম। এমবাপ্পেবিহীন আক্রমণভাগ শুরু থেকেই অবশ্য বেলজিয়াম-রক্ষণে চাপ তৈরি করে গেছে। ১২ মিনিটে বক্সের মধ্যে তিন ডিফেন্ডারকে কাটিয়ে দেজিরে দুয়ে যে শট নেন, সেটি ক্রসবারে লেগে ফিরে আসে।.প্রথমার্ধের শেষ দিকে ব্রাডলি বারকোলা বেলজিয়াম বক্সে পড়ে গেলে পেনাল্টি দাবি করে ফ্রান্স। তবে রেফারি সেই আবেদনে সাড়া দেননি।বিরতির পরও ফ্রান্সের আক্রমণে ধার কমেনি। তবে গোল আসছিল না বলে নিয়মিত একাদশের খেলোয়াড়দের বেঞ্চ থেকে মাঠে নামাতে শুরু করেন জিদান। ৬৭ মিনিটে নামান উসমান দেম্বেলেকে, দশ মিনিট পর রায়ান শেরকি ও ওলিসেকে।.তুরস্ককে উড়িয়ে জয়ে ফিরল ইতালি.এর মধ্যে বেলজিয়ামও অবশ্য নিজেদের কিছুটা গুছিয়ে নেয়। ৭৩ মিনিটে প্রথমবারের মতো লক্ষ্যে শট পায় বেলজিয়াম। দদি লুকেবাকিওর শট গোলকিপার মাইনিওঁ এগিয়ে এসে না আটকে দিলে পিছিয়েও পড়ত ফ্রান্স। শেষ পর্যন্ত ম্যাচে পার্থক্য গড়ে দেন ফ্রান্সের বদলি নামা খেলেোয়াড়েরাই। ৮৮ মিনিটে শেরকির ক্রস নিজেদের অর্ধে বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন ওলিসে। এরপর এক ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে সামনে এগিয়ে যান। বক্সে ঢোকার পরও তাঁকে থামাতে পারেনি বেলজিয়ামের দুই খেলোয়াড়। বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠিয়ে ফ্রান্সকে এনে দেন ১-০ গোলের জয়।.দীর্ঘ অপেক্ষার অবসান আর গোলের ধরনে ফ্রান্স কোচ জিদানের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শেষ পর্যন্ত ১৮টি শটের সাতটি লক্ষ্যে রেখে ১-০ ব্যবধানে ম্যাচ জেতে ফ্রান্স। বেলজিয়ামের ১২ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র দুটি, দুটিই ম্যাচের শেষ ২০ মিনিটে।উয়েফা নেশনস লিগ ‘এ’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। তিন পয়েন্ট করে নিয়ে দুই ও তিনে বেলজিয়াম ও ইতালি। দুই ম্যাচেই হেরে যাওয়া তুরস্ক চতুর্থ।.কত দিন মাঠের বাইরে থাকবেন এমবাপ্পে

Source: https://www.prothomalo.com/sports/football/uqsot69s8y

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড এখন মার্তিনেজেরও

১

১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি

২

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

৩

ছোঁ মেরে ফোন ছিনতাই-চুরি, অ্যাকাউন্ট ফাঁকা করে ঋণও নেয় চক্র

৪

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৫

চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী

৬

সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান

৭

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

৮

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধস

৯

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

১০

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

১১

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

১২

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৩

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

১৪

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

১৫

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

১৭

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১৮

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১৯

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

২০