১ অক্টোবর ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাজারীবাগে পিকআপ চালককে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

রাজধানীর হাজারীবাগ এলাকায় আসাদুল ইসলাম নামে পিকআপ গাড়ির চালককে হত্যার ঘটনায় করা মামলায় আসামি রাজু হাওলাদারকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে অনিক হাসান ওরফে শান্ত, সজল মিয়া ও কাউছারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নীপুর আদালত বুধবার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি রাজুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার সাফি নেওয়াজ নাসির এ তথ্য নিশ্চিত করেছেন।.এদিন রায় ঘোষণার সময় রাজু হাওলাদারকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। অপর তিন আসামি পলাতক।মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৩ জুন রাত সাড়ে ৯টার গাড়ি চালানো শেষ করে হাজারীবাগ থানার ঢাকা ট্যানারি মোড়ে গাড়ি পার্কিং করে বাসায় ফিরছিলেন আসাদুল। রাত ১১টা ১০ মিনিটের দিকে আরএস পাম্পের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে ছুরিকাঘাত করে। এ সময় রাস্তায় পড়ে যান আসাদুল। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন মারা যান আসাদুল।এ ঘটনায় আসাদুলের বাবা মোন্নাফ মিয়া ২০২৩ সালের ১৯ জুন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।.২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি মামলাটির তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে হাজারীবাগ থানার উপপরিদর্শক কমল কৃষ্ণ সাহা আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ৭ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আরএস পাম্পের কাছে পৌঁছালে চার আসামি আসাদুলের কাছে মুঠোফোনসহ যা যা আছে দিয়ে দিতে বলেন। কিন্তু তিনি দিতে না চাইলে রাজু ছুরি দিয়ে আসাদুলের বুকে আঘাত করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁরা আসাদুলের মুঠোফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যান। মামলার বিচার চলার সময় আদালত ২১ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/er2wpg8e4y

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

১

ছোঁ মেরে ফোন ছিনতাই-চুরি, অ্যাকাউন্ট ফাঁকা করে ঋণও নেয় চক্র

২

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৩

চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী

৪

সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান

৫

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

৬

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধস

৭

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

৮

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

৯

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

১০

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১১

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

১২

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

১৩

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

১৫

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১৬

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১৭

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

১৮

খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক

১৯

মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন দুই ইউপি সদস্য, ট্রাকচাপায় গেল প্রাণ

২০