২ অক্টোবর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার জার্সিতে এমন শুরু নেই আর কারও

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে লিওনেল মেসির উত্তরসূরি কে? এমিলিয়ানো মার্তিনেজের চোখে নিকো পাজ।কোমোর এই অ্যাটাকিং মিডফিল্ডারকে মেসির জার্সির উত্তরসূরি ভাবা হচ্ছে আগে থেকেই। মার্তিনেজ শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে একটি প্রশ্ন রেখে সবার সেই ভাবনাকেই আরও একধাপ এগিয়ে দিলেন। বাংলাদেশ সময় গতকাল সকালে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ৪–০ গোলের জয়ে দারুণ খেলেন পাজ। দুর্দান্ত চিপে গোল করানোর পাশাপাশি সেট পিস থেকেও গোল করান। এই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরই এক পোস্টের মন্তব্যে পাজকে নিয়ে মার্তিনেজ প্রশ্ন রাখেন, ‘নতুন ১০ নম্বর?’.উত্তর দেওয়ার দায়িত্ব আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)। আগামী বুধবার বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচটি খেলে মেসি আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের জার্সি তুলে রাখার পর হয়তো মার্তিনেজের এই প্রশ্নের উত্তর মিলবে। তবে পাজ জার্সিটি পরার যোগ্যতা প্রমাণ করেছেন এরই মধ্যে। শুধু প্রতিভায়ই নয়, সৌভাগ্যও তাঁর সঙ্গী হয়েছে।.২০২৪ সালের এই অক্টোবরেই আর্জেন্টিনার জার্সিতে অভিষেক পাজের। জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ১২ ম্যাচ খেলে জিতেছেন সব কটিতেই। আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে অভিষেকের পর এটাই কোনো খেলোয়াড়ের টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড।দেশটির ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম এল গ্রাফিকো জানিয়েছে, আর্জেন্টিনার হয়ে অতীতে খেলা ১ হাজার ৪০০ জনের বেশি ফুটবলারের মধ্যে পাজ এই তালিকায় শীর্ষে।.নতুন যুগে আর্জেন্টিনার চার গোলে মেসি হয়ে উঠলেন নিকো পাজ.পাজের এ জয়যাত্রার শুরুও বলিভিয়ার বিপক্ষেই। সেটা ২০২৪ সালের ১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে লাতিন দলটির বিপক্ষে ৬–০ গোলের জয়ে। জিততে জিততে এই পথে ভেঙেছেন গ্যাব্রিয়েল মেরকাদোর রেকর্ড। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন এই ডিফেন্ডার জাতীয় দলে অভিষেক থেকে জেতেন প্রথম ৯ ম্যাচ। প্রথম ৮ ম্যাচ জিতে মেরকাদোর পরেই আছেন হোসে ম্যানুয়েল লোপেজ। ‘ফ্লাকো’ লোপেজ নামে পরিচিতি পাওয়া পালমেইরাসের এ স্ট্রাইকার গতকাল বলিভিয়ার বিপক্ষে ম্যাচের শেষ গোলটি করেন।.আর্জেন্টিনার জার্সিতে অভিষেক থেকে প্রথম সাত ম্যাচজয়ী খেলোয়াড় আছেন কয়েকজন—নাতালিও পেসকিয়া (১৯৪৬–১৯৫৪), ফেদেরিকো ভাইরো (১৯৫৫–১৯৫৮), মারিও বোলাত্তি (২০০৯–২০১১) ও আলেহান্দ্রো গারনাচো।.এই রোনালদোকে কি আসলেই পর্তুগালের প্রয়োজন

Source: https://www.prothomalo.com/sports/football/nmc02ub41x

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড এখন মার্তিনেজেরও

১

১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি

২

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

৩

ছোঁ মেরে ফোন ছিনতাই-চুরি, অ্যাকাউন্ট ফাঁকা করে ঋণও নেয় চক্র

৪

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৫

চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী

৬

সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান

৭

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

৮

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধস

৯

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

১০

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

১১

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

১২

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৩

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

১৪

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

১৫

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

১৭

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১৮

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১৯

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

২০