৩ অক্টোবর ২০২৬, ৪:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পিছিয়ে পড়েও ফ্রান্সের সঙ্গে ড্র ইতালির

আগের ম্যাচেই বেলজিয়ামের বিপক্ষে অসাধারণ এক গোল করে ফ্রান্সকে দারুণ এক জয় এনে দিয়েছিলেন মাইকেল ওলিসে। আজ আবারও তাঁর গোল। এবার প্রতিপক্ষ ইতালি। মনে হচ্ছিল এবারও রাতটা বুঝি ফ্রান্সেরই হতে যাচ্ছে। সেন্ত-দেনিসের স্তাদ দ্য ফ্রান্সে তখন ফরাসিদের উৎসবের প্রস্তুতি। কিন্তু ইতালি যে এত সহজে হার মানবে না, সেটি বুঝিয়ে দিতে সময় নিল মাত্র ১৩ মিনিট।আক্রমণে উঠে আসা আলেসান্দ্রো বাস্তোনি বল পেলেন প্রতিপক্ষের বক্সের বেশ দূরে। আদ্রিয়াঁ রাবিওর পাস থেকে লুকাস দা কুনহার ভুলে বলটা চলে এসেছিল ইতালির ডিফেন্ডারের পায়ে। এরপর আর পেছনে তাকাননি বাস্তোনি। বল নিয়ে এগিয়ে গেলেন, গোলমুখে শট নিলেন, মাইক মাইনিয়ঁকে ফাঁকি দিয়ে বল জড়ালেন জালে। ১-১। ম্যাচের শেষেও স্কোরলাইন এটাই থাকল। .ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি.উয়েফা নেশনস লিগে প্রথম দুই ম্যাচে ১-০ গোলে জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল ফ্রান্স। জিনেদিন জিদানের দল যে ম্যাচে আর গোল করতে পারেনি, সেটার পেছনে বড় কৃতিত্ব ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার। মোট সাতটি সেভ করেন ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক। .এটা ছিল গ্রুপ ওয়ানের তৃতীয় রাউন্ডের ম্যাচ। প্রথমার্ধে দুই দলই চেষ্টা করেছে, কিন্তু গোলের দেখা পায়নি কেউ। দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় ম্যাচের চেহারা।৫৫ মিনিটে ফ্রান্সের গোলটি ছিল দারুণ। ফ্রি কিক থেকে সরাসরি গোলের চেষ্টা না করে শেরকি বল বাড়িয়ে দেন ওলিসেকে। বাঁ পায়ের দারুণ শটে বল ক্রসবারে লেগে জালে ঢোকে। ইতালির গোলরক্ষক শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি।. কিন্তু ১৩ মিনিট পরই ম্যাচের গল্প বদলে দেন বাস্তোনি। তুরস্কের বিপক্ষে কয়েক দিন আগে ইতালির ৪-১ গোলের জয়ে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন এই ইন্টার মিলান ডিফেন্ডার। ফ্রান্সের বিপক্ষেও গোল করে চলতি নেশনস লিগে নিজের গোলসংখ্যা নিয়ে গেলেন দুইয়ে। .শেষদিকে দায়েত উপামেকানো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল হয়ে যায় ফ্রান্স। তবে সেই সুযোগটা আর নিতে পারেনি ইতালি। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।. এদিকে রাতের অন্য ম্যাচে বেলজিয়াম ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তুরস্ককে। কেভিন ডি ব্রুইনা করেছেন জোড়া গোল, একটা গোল রোমেলু লুকাকুর। নেশনস লিগে আপাতত তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ানে শীর্ষে ফ্রান্স। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে বেলজিয়াম। ৪ পয়েন্ট নিয়ে ইতালি তিনে। আর তুরস্কের এখনো কোনো পয়েন্ট নেই।.প্রিমিয়ার লিগের রায়ের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির আপিল

Source: https://www.prothomalo.com/sports/football/bjndan4qb8

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড এখন মার্তিনেজেরও

১

১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি

২

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

৩

ছোঁ মেরে ফোন ছিনতাই-চুরি, অ্যাকাউন্ট ফাঁকা করে ঋণও নেয় চক্র

৪

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৫

চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী

৬

সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান

৭

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

৮

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধস

৯

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

১০

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

১১

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

১২

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৩

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

১৪

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

১৫

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

১৭

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১৮

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১৯

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

২০