৫ অক্টোবর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রাজিলের পর উরুগুয়ে, টিকিটের দাম ৯০ শতাংশ কমাল ভারত

ব্রাজিলের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলের ম্যাচ, মাঠে ভিনিসিয়ুস জুনিয়র, মার্কিনিওস ও গ্যাব্রিয়েল মাগালায়েসের মতো তারকা—তারপরও গ্যালারি ভরেনি। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে গত ৩ অক্টোবর ভারত–ব্রাজিল ম্যাচে ৮৫ হাজার আসনের মধ্যে দর্শক হয়েছিল ৫১ হাজারের কিছু বেশি। প্রায় ৩৪ হাজার আসন ছিল খালি। সেই অভিজ্ঞতার পর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে টিকিটের দাম বড় ব্যবধানে কমিয়েছে ভারতীয় ফুটবল কর্তৃপক্ষ।আগামীকাল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে খেলবে উরুগুয়ে। এই ম্যাচের সি২ ব্লকের বাঁ ও ডান পাশের টিকিটের দাম ১ হাজার ৯৯৯ রুপি থেকে কমিয়ে ১৯৯ রুপি করা হয়েছে। অর্থাৎ আগের দামের চেয়ে ৯০ শতাংশ কমে যাচ্ছে পাওয়া যাচ্ছে টিকিট। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দাম ঘোষণা করেছে।.উরুগুয়ে দল কলকাতায় পৌঁছেছে গত ৩০ সেপ্টেম্বর। দলটির সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, কলকাতা ঘুরেছে ডিয়েগো ফোরলানের দল। রোববার সেন্ট পলস ক্যাথিড্রাল ও ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে ইডেন গার্ডেনেও যায় তারা। সেখানে ব্যাট–বল নিয়ে ক্রিকেট খেলতেও দেখা গেছে লুকাস তোরেরা ও দারউইন নুনিয়েজকে।.এদিকে গত ডিসেম্বরে লিওনেল মেসিকে দেখতে টিকিট কাটা দর্শকদের একটি অংশকে উরুগুয়ে ম্যাচের টিকিট বিনা মূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেদিন মেসি মাঠে ঢোকার পরেই বিশৃঙ্খলা শুরু হয়। বিরক্ত মেসি মাঠ ছেড়ে যাওয়ার পর দর্শক গ্যালারিতে ভাঙচুর চালিয়ে মাঠে ঢুকে পড়েন। যেসব দর্শক মেসির ‘দ্য গোট ট্যুরের’ টিকিট দেখাতে পারবেন, তাঁদের দেওয়া হবে উরুগুয়ে ম্যাচের টিকিট।.ব্রাজিল কেন ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে

Source: https://www.prothomalo.com/sports/football/0yrekxhb48

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড এখন মার্তিনেজেরও

১

১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি

২

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

৩

ছোঁ মেরে ফোন ছিনতাই-চুরি, অ্যাকাউন্ট ফাঁকা করে ঋণও নেয় চক্র

৪

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৫

চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী

৬

সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান

৭

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

৮

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধস

৯

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

১০

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

১১

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

১২

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৩

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

১৪

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

১৫

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

১৭

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১৮

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১৯

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

২০