৬ অক্টোবর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বরগুনায় এসএসসিতে মানবিক বিভাগে সর্বোচ্চ নম্বর পাওয়া কথামনি ম্যাজিস্ট্রেট হতে চায়

বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে বরগুনা জেলায় এবার এসএসসিতে মানবিক বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছিল কথামনি হালদার। এ সাফল্য ধরে রেখে এগিয়ে যেতে চায় সে। কথামনি বলল, ‘পরীক্ষায় ভালো ফল করেছি। এখন স্বপ্ন ম্যাজিস্ট্রেট হব।’ আজ মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ্বাসের সঙ্গে কথাগুলো বলছিল কথামনি হালদার। সংবর্ধনায় বাবা ও ছোটবোনকে নিয়ে এসেছিল সে। মেয়ে আফিয়া উম্মে সালমাকে নিয়ে সংবর্ধনায় আসতে অবশ্য কষ্ট করতে হয়েছে মা খাজিদা বিনতে তাহিরাকে। তাঁদের বাড়ি পিরোজপুর জেলার সীমান্ত লাগোয়া। ভোরের আলো ফুটতেই বাড়ি থেকে মেয়েকে নিয়ে বরগুনার উদ্দেশে রওনা দেন খাদিজা। তিন ধরনের বাহন পরিবর্তন করে সকাল আটটায় পৌঁছে যান অনুষ্ঠানস্থলে। খাদিজা বললেন, ভবিষ্যতে যাতে আরও সফলতা পেতে অনুপ্রাণিত হয়, সে জন্য মেয়েকে নিয়ে এসেছেন।.আফিয়া এ বছর বামনা উপজেলা আসমাতুল নেছা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে। সংবর্ধনায় যোগ দিতে পেরে উচ্ছ্বসিত আফিয়া বলল, ‘এত দিন অপেক্ষায় ছিলাম। এখানে আসতে পেরে ভালো লাগছে। অনেক সহপাঠীর সঙ্গে দেখা হচ্ছে।’প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।.এ সংবর্ধনার বরগুনা পর্বের মূল অনুষ্ঠান সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বরগুনা প্রতিনিধি মোহাম্মদ রফিক।অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে পাথরঘাটা উপজেলার সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউল করিম বলেন, ‘যারা জিপিএ–৫ পেয়েছ, তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেছ। এটা তোমাদের জীবনের মাইলফলক। তোমরা উপকূলের সন্তান হতে পারো, কিন্তু মেধায় তোমাদের আটকে রাখা যাবে না।’তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দেন অধ্যক্ষ জিয়াউল করিম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের মনে রাখতে হবে, তোমরা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করবে, কিন্তু তোমাদের যেন এআই ব্যবহার করতে না পারে।’.বরগুনা বন্ধুসভার উপদেষ্টা তারিক বীন আনসারী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া, বেসরকারি সংস্থা ‘জাগো নারী’র নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাসি।অনুষ্ঠানের শেষ আয়োজন ছিল তরুণ শিল্পী দিপু রাহান ও তাঁর দলের গান। দিপুর কণ্ঠে যখন ভেসে আসে ‘পাগলা হাওয়ার তরে…’, তখন উচ্ছ্বিসত শিক্ষার্থীরাও তাঁর সঙ্গে কণ্ঠ মেলায়। মিলনায়তন ছাপিয়ে বাইরেও ছড়িয়ে পড়ে সুরের মূর্ছনা।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/r7fkjjlfm3

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

১

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

২

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৩

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৪

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৫

মিরপুরে বাসে আগুন, আটক ২

৬

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৭

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৮

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

৯

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১০

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১১

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১২

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৩

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৪

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৫

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৬

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৮

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত

২০