৭ অক্টোবর ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

একটা সময় আসে, যখন কিংবদন্তিরও থামতে হয়। লিওনেল মেসির জন্য সেই সময়টা এসে গেছে। আকাশি-সাদা জার্সিতে আজই শেষবার মাঠে নামবেন তিনি। বুয়েনস এইরেসের মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনা জাতীয় দলে তাঁর ২১ বছরের পথচলা।বিদায়ী ম্যাচের কয়েক ঘণ্টা আগে অবশেষে নীরবতা ভেঙেছেন মেসি। আর্জেন্টিনার মানুষের উদ্দেশে দেওয়া এক আবেগঘন বার্তায় বলেছেন, ‘আমি শান্তিতে বিদায় নিচ্ছি। আমি সবকিছু দিয়ে চেষ্টা করেছি।’আজ বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা ও বেনিনের ম্যাচ। তার আগে তিন ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘অ্যাডিডাস।’ ব্র্যান্ডের প্রকাশ করা এক ভিডিও বার্তায় মেসি বলেছেন, ‘সময়টা এসে গেছে। এই জার্সিটাই ছিল আমার স্বপ্ন, আমার গর্ব, আমার জীবন। এই জার্সিটাই ছিল আমার জীবন। আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমাদের খুব মনে পড়বে।’ .আর্জেন্টিনার জার্সিতে মেসির যে চার রেকর্ড ভাঙা কঠিন.২১ বছর আগে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয়েছিল মেসির। এরপর আকাশি-সাদা জার্সিতে ২০৭ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১২৫টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৬টি গোল। তিনটি ক্ষেত্রেই আর্জেন্টিনার ইতিহাসে সবার ওপরে তিনি।শুধু পরিসংখ্যান দিয়ে অবশ্য মেসিকে মাপা যায় না। বিশ্বকাপের মঞ্চেও তিনি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়। বিশ্বের মাত্র তিনজন ফুটবলারের একজন হিসেবে ছয়টি বিশ্বকাপে খেলার কীর্তি তাঁর।. ২০০৬ সালে জার্মানি থেকে শুরু। এরপর ২০১০ দক্ষিণ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া, ২০২২ কাতার এবং সর্বশেষ ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপ। এর মধ্যে ২০১৪ সালে ফাইনাল খেলেছেন। ২০২২ সালে জিতেছেন সেই অধরা বিশ্বকাপ। আর ২০২৬ সালে আবারও ফাইনালে উঠেছিলেন।বিশ্বকাপে মেসির গোল ২১টি। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তাঁর ওপরে এখন শুধু কিলিয়ান এমবাপ্পে, ২২ গোল নিয়ে।.মেসি–সভ্যতার অবসান.তবে সংখ্যার বাইরেও আছে আরও কিছু অর্জন। ২০২২ সালের কাতার বিশ্বকাপ তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য। এর আগে জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা। আর্জেন্টিনার হয়ে ২০০৮ অলিম্পিকের সোনাও আছে তাঁর সংগ্রহে। ২০০৫ সালে জিতেছিলেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ।আজ মনুমেন্তালে তাই শুধু একটি ফুটবল ম্যাচ হবে না। হবে মেসিকে ঘিরে এক বিশাল উৎসব। ম্যাচের আগে ও পরে থাকবে নানা আয়োজন। মাঠে থাকবেন ২০২২ বিশ্বকাপজয়ী দলের অনেক সদস্যও।. সব মিলিয়ে আজকের রাতটা আর্জেন্টাইন ফুটবলের এক যুগের শেষ রাত।একজন ফুটবলারের বিদায় কখনো কখনো শুধু একজন ফুটবলারের বিদায় থাকে না। মেসির ক্ষেত্রেও তা নয়। আকাশি-সাদা জার্সিতে তাঁর ২১ বছরের গল্পে ছিল ব্যর্থতার বিষাদ, ট্রফির উল্লাস, ভাঙা স্বপ্ন, ফিরে আসার জেদ এবং শেষ পর্যন্ত বিশ্বজয়ের পূর্ণতা।আজ সেই গল্পের শেষ পৃষ্ঠা লেখা হবে।.মেসিকে বিদায় জানাতে তাঁর জন্মশহরে নজরকাড়া শ্রদ্ধাঞ্জলি

Source: https://www.prothomalo.com/sports/football/h9kywft4ap

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

২

ছিনতাইকারীর কবলে এক রাত

৩

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

৪

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

৫

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

৬

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

৭

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

৮

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

৯

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১০

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১১

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১২

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১৩

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১৪

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১৫

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

১৬

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

১৭

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

১৮

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

১৯

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

২০