২৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

মুক্তির দুই দিনেই ভিউ কোটি ছাড়িয়েছে অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত নাটক ‘ভালো আছো তো’। নতুন জুটি, পারিবারিক টানাপোড়েন, প্রেম আর আবেগের গল্প—অক্টোবরজুড়ে ইউটিউবে সাড়া ফেলেছে আরও কয়েকটি নাটক। জেনে নেওয়া যাক এমন পাঁচ নাটকের গল্প। চার দিনে ৭০ লাখ ২৯ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘নিয়তি’। এখন পর্যন্ত নাটকটির ভিউ ১ কোটি ৩০ লাখ। মুহাম্মদ মিফতাহ আনানের লেখা ও পরিচালনায় নাটকটির কেন্দ্রে রয়েছে পারিবারিক সম্পর্কের জটিলতা, বাবা-মায়ের সঙ্গে সন্তানের টানাপোড়েন, আদর্শের সংঘাত ও প্রেম। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। নাটকটি নিয়ে আলোচনার অন্যতম কারণ ইয়াশ–নীহা জুটির রসায়ন। দুজনের সাবলীল অভিনয় নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন দর্শক।.প্রেমে ভুল-বোঝাবুঝিআরশ খান ও সুনেরাহ বিনতে কামাল জুটির নতুন কাজ ‘মায়ারে’ প্রকাশ করেছে এলবিসি এন্টারটেইনমেন্ট। নাজ নাজমার রচনা ও সংলাপে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী বাহাদুর। ১ অক্টোবর মুক্তির দুই দিনেই নাটকটি ২০ লাখের বেশি ভিউ পেয়েছিল। গতকাল পর্যন্ত ভিউ ৪৭ লাখ ৪৩ হাজার। নাটকের গল্পে রয়েছে তরুণ প্রজন্মের সম্পর্কের জটিলতা, আবেগ ও ভুল-বোঝাবুঝি।আরশ ও সুনেরাহর পর্দার রসায়ন গল্পটিকে আকর্ষণীয় করে তুলেছে বলে মন্তব্য করেছেন অনেক দর্শক।.নতুন জুটির সাফল্যঅক্টোবরের নাটকগুলোর মধ্যে আরেকটি কাজ উল্লেখযোগ্য ‘তোমার ঠিকানায়’। ২৪ সেপ্টেম্বর হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। এটি মূলত পারিবারিক আবহ, ভালোবাসা ও আবেগের টানাপোড়েনের গল্প।খায়রুল বাসার ও সাদনিমার জুটির জনপ্রিয়তা ভূমিকা রেখেছে। গতকাল পর্যন্ত নাটকটির ভিউ ১ কোটি ৭৪ লাখ।.মধ্যবিত্তের গল্পরোমান্টিক ঘরানার বাইরে গিয়ে ‘সংসারের বোঝা’ নাটকটি মধ্যবিত্ত পরিবারের জীবনকে সামনে এনেছে। ১ অক্টোবর জি-সিরিজ বাংলা নাটকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটির রচয়িতা প্রত্যয় হাসান, পরিচালক নাজমুল রনি। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও নীলাঞ্জনা নীলা। গতকাল পর্যন্ত এটির ভিউ ১ কোটি ৪০ লাখ।.মধ্যবিত্ত পরিবারের সদস্যদের অনেক সময় নিজেদের ইচ্ছার চেয়ে পরিবারের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতে হয়। অর্থনৈতিক চাপ, দায়িত্ব ভাগাভাগি এবং একে অপরের প্রতি প্রত্যাশা থেকে তৈরি হয় নানা সমস্যা। ‘সংসারের বোঝা’ সেই পরিচিত বাস্তবতাকে এখানে তুলে ধরা হয়েছে।অনেক দর্শকই নাটকটির মধ্যে নিজের জীবনের অভিজ্ঞতা দেখতে পেয়েছেন।.ফিরেই আলোচনায় অপূর্ব–নীহা জুটি, দুদিনে ৮০ লাখ ভিউ .দাম্পত্যে সন্দেহ নিয়েকখনো একটি ছোট ঘটনা, কখনো মুঠোফোনে আসা একটি বার্তা—বদলে দিতে পারে দীর্ঘদিনের সম্পর্কের সমীকরণ। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন সেই সম্পর্কে ফিরে আসে অতীতের কোনো মানুষ। ভালোবাসা, অভিমান, ভুল-বোঝাবুঝি ও বিশ্বাসের এমন টানাপোড়েন নিয়েই নির্মিত হয়েছে ‘জোছনায় ফেরা’। ইরফান সাজ্জাদ ও আইশা খান অভিনীত নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। ১৮ অক্টোবর লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর গতকাল পর্যন্ত নাটকের ভিউ ৬০ লাখ।অনেকেই নাটকটির সঙ্গে এই সময়ের নানা ঘটনার যোগ পেয়েছেন। সে জন্যই এতটা ভালো লেগেছে, লিখেছেন অনেক দর্শক।

Source: https://www.prothomalo.com/entertainment/tv/pwck0c0v41

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

১

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

২

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

৩

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

৪

জুয়ার আসরে নিঃস্ব ওসমান মিয়া, হোমনা উপজেলায় আবারো জমজমাট ‘জুয়ার আসর’ ?

৫

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

৬

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

৭

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

৮

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

৯

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

১০

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

১১

ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

১২

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১৩

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

১৪

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১৫

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

১৬

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

১৭

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

১৮

আংটি পরানোর প্রথা কবে শুরু হলো

১৯

অণুর ডান–বাম রহস্য সমাধান করে রসায়নে নোবেল

২০