২৭ অক্টোবর ২০২৬, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

২৯ অক্টোবর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে।.ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণার শেষ দিন ছিল গতকাল সোমবার। এদিন সকাল থেকেই ব্যস্ত ছিলেন প্রার্থীরা। কেউ ছুটেছেন গ্রামে গ্রামে, কেউ করেছেন পথসভা, আবার কেউ জনসভায় তুলে ধরেছেন নিজের উন্নয়ন পরিকল্পনা। শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ের পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার প্রতিযোগিতাও ছিল চোখে পড়ার মতো।বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ) ও ১১–দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা) দিনভর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলামের (হাতপাখা) পক্ষে শহরে গণমিছিল হয়েছে। এদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আবদুল আলীম নিজামীর (বটগাছ) মাইকিং শোনা গেলেও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের (ডাব) কোনো প্রচারণা চোখে পড়েনি।২৯ অক্টোবর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল আটটায় প্রচারণা শেষ হচ্ছে।.উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বানগতকাল বেলা ১১টার দিকে রুহিয়া উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামে নির্বাচনী সভার মধ্য দিয়ে শেষ দিনের প্রচারণা শুরু করেন মির্জা ফয়সল আমীন। পরে ওই ইউনিয়নের দলুয়াপাড়া, শুকানীপাড়া, দেবীডাঙ্গাসহ ৯টি এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি।.সকালে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন দেলাওয়ার হোসেন। বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গড়েয়া এলাকায় গিয়ে গোপালপুর ও লস্করা গ্রামে গণসংযোগ করেন। পরে মোলানী, জগন্নাথপুর ও তেলীপাড়া এলাকায়ও গণসংযোগ ও পথসভা করেন।.এসব কর্মসূচিতে মির্জা ফয়সল আমীন তাঁর বড় ভাই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সময়ের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, তাঁর ভাই এমপি থাকার সময় সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন, দুটি নতুন উপজেলা গঠন এবং চারটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট, ২৫০ শয্যার হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করা, বন্ধ বিমানবন্দর চালু, ইপিজেড স্থাপন এবং গ্রামীণ সড়ক, কালভার্ট ও সেতু নির্মাণের পরিকল্পনাও ছিল। এসব উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতা ধরে রাখতে ধানের শীষে ভোট দিতে হবে। নির্বাচিত হলে এক মাসের মধ্যে এলাকার নর্দমা ও রাস্তাঘাট পাকা করার উদ্যোগ নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। সারসংকটের কথা তুলে ধরে তিনি খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করার কথা বলেন।.বিকেল চারটায় ভুল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন মির্জা ফয়সল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।.বিকেল চারটায় ভুল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেন মির্জা ফয়সল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এ ছাড়া জেলা বিএনপির নেতারা বক্তব্য দেন। পরে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ধানের শীষের পক্ষে মিছিল করেন দলের নেতা-কর্মীরা।.বরাদ্দের শতভাগ জনগণের কাজে লাগাবেসকালে জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন দেলাওয়ার হোসেন। বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গড়েয়া এলাকায় গিয়ে গোপালপুর ও লস্করা গ্রামে গণসংযোগ করেন। পরে মোলানী, জগন্নাথপুর ও তেলীপাড়া এলাকায়ও গণসংযোগ ও পথসভা করেন।.মঙ্গলবার সকাল আটটায় প্রচারণা শেষ হবে। এরপর কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।কামরুল ইসলাম, উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা .দেলাওয়ার হোসেন নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ তুলে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আগে দলীয় সরকারের অধীন নির্বাচন নিয়ে মানুষের আস্থা ছিল না। ৫ আগস্টের পর সেই পরিস্থিতির পরিবর্তনের আশা তৈরি হয়েছিল। কিন্তু দুটি উপনির্বাচনে আগের ধারাবাহিকতা দেখা গেছে বলে তিনি দাবি করেন।দেলাওয়ার হোসেনের অভিযোগ, সরকারি দলের লোকজন নির্বাচনী আচরণবিধি মানছেন না এবং দাঁড়িপাল্লার কর্মী-সমর্থকদের প্রচারণায় বাধা ও পোলিং এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে।.শেষে ভোটের দিন সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেলাওয়ার হোসেন বলেন, কেউ যাতে ভোট নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে ভোটারদের সতর্ক থাকতে হবে।রাত পৌনে সাতটার দিকে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দাঁড়িপাল্লার পক্ষে মিছিল করা হয়।.অন্য প্রার্থীদের প্রচারণাইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুলের পক্ষে দুপুরে ঠাকুরগাঁও শহরে গণমিছিল হয়েছে। আর্ট গ্যালারি মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাধারণ পাঠাগার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে দলের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, শেখ মুহাম্মদ আল আমিন ও ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বক্তব্য দেন।শহরের বিভিন্ন এলাকায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আবদুল আলীম নিজামীর পক্ষে মাইকিং শোনা গেছে। তবে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের কোনো প্রচারণা চোখে পড়েনি।উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৮ ধারা অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা শেষ করতে হয়। সে অনুযায়ী মঙ্গলবার সকাল আটটায় প্রচারণা শেষ হবে। এরপর কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/jypt94yxb6

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয়বার খোলা হলো লালন আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেল

১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

২

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোটার টানতে নানা প্রতিশ্রুতি

৩

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

৪

মোদিকে বলুন জ্ঞানেশকে সরাতে, ৩০ সেকেন্ডে বিক্ষোভ বন্ধ হবে: দিল্লির ব্যবসায়ীদের রাহুল

৫

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

৬

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

৭

জুয়ার আসরে নিঃস্ব ওসমান মিয়া, হোমনা উপজেলায় আবারো জমজমাট ‘জুয়ার আসর’ ?

৮

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

৯

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

১০

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

১১

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

১২

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

১৩

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

১৪

ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

১৫

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১৬

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

১৭

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১৮

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

১৯

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

২০