২৭ অক্টোবর ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজারে বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের হুমকিতে বন্ধ করে দেওয়া সারের দোকান খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শফিকুল হকের নির্দেশে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের উপস্থিতিতে ডিলার সাইদুর রহমান তাঁর দোকান খোলেন। পরে সংসদ সদস্য মুঠোফোনে ডিলারের সঙ্গে কথা বলেন।এ সময় পবা উপজেলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনসহ দলটির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। পরে শান্তিপূর্ণ পরিবেশে সার বিক্রি শুরু করা হয়। এর আগে গতকাল বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের হুমকিতে তিনি দোকান বন্ধ করে দিয়েছিলেন।সাইদুর রহমান হরিয়ান বাজারের সাইদুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত ডিলার। পাশাপাশি প্রায় ছয় বছর ধরে হরিয়ান বাজার কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।.চলতি বছরের ৫ এপ্রিল কৃষকদের কাছে সরবরাহের জন্য নেওয়া ৩০ বস্তা ইউরিয়া সার পথে আটকে দেন হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রজব আলী ও যুবদল নেতা আব্দুস সালাম। তখন তাঁদের বিরুদ্ধে তিন লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে একটি মামলা করেন সাইদুর রহমান। সেই মামলায় সোমবার দুই নেতাকে কারাগারে পাঠানোর পর তাঁদের অনুসারীদের হুমকিতে দোকান বন্ধ করে দিয়েছিলেন তিনি।সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, দোকান বন্ধ রাখার হুমকির বিষয়ে তিনি সংসদ সদস্য শফিকুল হকসহ (মিলন) জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছিলেন। পরে মঙ্গলবার সকালে পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন তাঁকে ফোন করে দোকান খুলতে বলেন। এরপর তিনি বাজারে এসে বিএনপির নেতা–কর্মীদের সহযোগিতায় দোকান খোলেন।.বিএনপি নেতা আলী হোসেন বলেন, সারের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় আগের দিন নেতাদের মধ্যে আলোচনা হয়। তাঁদের কেউ কেউ ক্ষোভ প্রকাশও করেন। পরে সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হকের নির্দেশে দলের নেতা–কর্মীদের সঙ্গে পরামর্শ করে ডিলারকে দোকান খোলার বিষয়ে সহযোগিতা করা হয়। তিনি বলেন, সার বিক্রির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করতে হবে। কৃষকেরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে ডিলারকে সতর্ক থাকতে হবে।আজ সকালে হরিয়ান বাজারে গিয়ে সাইদুর রহমানের দোকান প্রথমে বন্ধ দেখা যায়। প্রতিদিন সকাল আটটায় তিনি দোকান খোলেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রজব আলীর অনুসারীরা ঝামেলা করতে পারেন—এমন আশঙ্কায় সাইদুর রহমান দোকান বন্ধ রেখেছিলেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই দোকানের পাশে পুলিশ অবস্থান নেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে দোকান খোলা হয়।.কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ডিলারের করা মামলায় দুজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ডিলারের দোকানের সামনে ঝামেলা হতে পারে—এমন আশঙ্কা থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় কোনো অভিযোগ ছিল না। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/ox8df18tyi

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

১

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

২

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৩

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৪

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৫

মিরপুরে বাসে আগুন, আটক ২

৬

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৭

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৮

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

৯

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১০

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১১

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১২

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৩

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৪

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৫

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৬

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৮

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত

২০