২৮ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

ভালোবাসার শুরুটা কখনো মধুর, কখনো অনিশ্চয়তায় ভরা। সম্পর্কের মধ্যে থাকে মান-অভিমান, ভুল-বোঝাবুঝি, প্রত্যাশা আর আবেগের নানা হিসাব। এমনই চার জুটির চার রকম সম্পর্কের গল্প নিয়ে নির্মাতা শিহাব শাহীন তৈরি করেছেন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’। ২৯ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে এটি। ওয়েব ফিল্মটির মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরা তিন প্রতিযোগী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামের। তাঁদের সঙ্গে পর্দায় দেখা যাবে তৌসিফ মাহবুব, পার্থ শেখ, আরেফিন জিলানিসহ আরও কয়েকজন অভিনয়শিল্পীকে। গত ২২ অক্টোবর প্রকাশিত হয়েছে ওয়েব ফিল্মটির ট্রেলার। চার জুটির চার রকম প্রেম ‘ক্যাফে আমব্রেলা’য় বিদুষী বর্ণিতার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাযাহ নাওয়ারের সঙ্গে জুটি বেঁধেছেন পার্থ শেখ। আমিনা ইসলামের বিপরীতে আছেন আরেফিন জিলানি। অন্য জুটিতে দেখা যাবে সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিমকে।.নির্মাতা শিহাব শাহীনের ভাষ্য অনুযায়ী, এটি একাধিক চরিত্রের সমান্তরাল গল্প। চার জুটির সম্পর্কের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, আবেগ ও সংকটের মধ্য দিয়ে এগোবে কাহিনি। প্রেমের মিষ্টি মুহূর্তের পাশাপাশি থাকবে ভুল-বোঝাবুঝি, মান-অভিমান ও প্রত্যাশার সঙ্গে বাস্তবতার সংঘাত। গল্পগুলো আলাদা হলেও একসময় পরস্পরের সঙ্গে যুক্ত হবে।শিরোনামে ‘ক্যাফে’ শব্দটি থাকলেও এটি কোনো রেস্তোরাঁ বা খাবারকেন্দ্রিক গল্প নয়। মানুষের সম্পর্ক, ভালোবাসা ও আবেগই এর মূল উপজীব্য। নির্মাতার প্রত্যাশা, চার জুটির অভিনয় ও পারস্পরিক রসায়ন দর্শকদের জন্য দেখার নতুন অভিজ্ঞতা তৈরি করবে।তৌসিফের নতুন রূপওয়েব ফিল্মটিতে তৌসিফ মাহবুবকে দেখা যাবে পাইলটের চরিত্রে। এ জন্য তাঁর পোশাক-পরিচ্ছদেও আনা হয়েছে পেশাদার পাইলটের আদল। সাদা শার্ট, টাই, কালো প্যান্ট, পাইলটের টুপি ও ব্যাজ—সব মিলিয়ে তাঁর নতুন লুক নিয়ে আগেই আলোচনা হয়েছে।তৌসিফ জানিয়েছিলেন, পাইলটের পোশাকে ঢাকার বিমানবন্দরে গিয়ে মজার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। অনেকেই তাঁকে অভিনেতা হিসেবে চিনতে পারেননি। পেশাদার পাইলট ভেবে তাঁকে আলাদা সম্মানও দেখিয়েছিলেন কেউ কেউ। চরিত্রটির জন্য বাংলাদেশের পাইলটদের পোশাকের ধরন লক্ষ করে নিজের মাপ অনুযায়ী পোশাক তৈরি করিয়েছিলেন তিনি।.বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও পাইলটের এই সাজ তাঁর জন্য ছিল নতুন অভিজ্ঞতা। চরিত্রের পোশাক যে একজন মানুষের প্রতি অন্যদের দৃষ্টিভঙ্গিতেও প্রভাব ফেলতে পারে, বিমানবন্দরের সেই অভিজ্ঞতা থেকে সেটিও উপলব্ধি করেছিলেন অভিনেতা।লাক্সের মঞ্চ থেকে অভিনয়ে‘ক্যাফে আমব্রেলা’র সবচেয়ে উল্লেখযোগ্য দিকগুলোর একটি হলো বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামের একসঙ্গে অভিনয়যাত্রা শুরু। লাক্স সুপারস্টার ২০২৫-এর প্রতিযোগিতায় যথাক্রমে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হয়েছিলেন তাঁরা। প্রতিযোগিতার মঞ্চে পাওয়া স্বীকৃতির পর এবার অভিনয়ের মাধ্যমে নিজেদের নতুন করে পরিচিত করার সুযোগ পাচ্ছেন তিনজন।লাক্সের গ্র্যান্ড ফিনালেতে এই তিন প্রতিযোগীকে নিয়ে ওয়েব ফিল্ম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন শিহাব শাহীন। সেই পরিকল্পনা থেকেই তৈরি হয়েছে ‘ক্যাফে আমব্রেলা’। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ইমপ্রেস টেলিফিল্ম, লাক্সের ব্যানারে।.দেশভাগের নাড়িয়ে দেওয়া স্মৃতি, এই সিনেমা মিস করবেন না.নতুনদের অভিনয়ের প্রস্তুতির জন্য শুটিং শুরুর আগে প্রায় এক মাসের কর্মশালার আয়োজন করেছিলেন পরিচালক। সেখানে অভিনয়ের প্রস্তুতি ও মহড়ার সুযোগ পেয়েছেন তাঁরা। ফলে প্রতিযোগিতার মঞ্চে একসঙ্গে পথচলার পর এবার ক্যামেরার সামনেও একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তিনজনের।লাক্সের পর প্রথম বড় কাজ হিসেবে ‘ক্যাফে আমব্রেলা’কে বিশেষ বলে মনে করেন বিদুষী বর্ণিতা। নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে ক্যারিয়ারের শুরুতেই কাজের সুযোগ পাওয়াকে নিজের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি। পরিচালকের কাজের ধরন ও গল্প বলার পদ্ধতি কাছ থেকে দেখার অভিজ্ঞতাকেও শেখার সুযোগ বলে মনে করেন এই নবাগত অভিনেত্রী। নিজের চরিত্রটিকে চ্যালেঞ্জিং বললেও এর বিস্তারিত প্রকাশ করতে চাননি তিনি।নাযাহ নাওয়ারের অভিনয়ের অভিজ্ঞতা অবশ্য একেবারে নতুন নয়। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’ সিরিজে কাজ করেছিলেন তিনি। তবে লাক্সের পর শিহাব শাহীনের সঙ্গে কাজ করার সুযোগকে নিজের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন নাযাহ। নতুন হিসেবে নির্মাতা ও সহশিল্পীদের কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সহযোগিতা পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।অন্যদিকে আমিনা ইসলামের জন্য ‘ক্যাফে আমব্রেলা’ অভিনয়জগতে প্রথম কাজ।

Source: https://www.prothomalo.com/entertainment/ott/fg3u1kzo8z

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

২

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

৩

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

৪

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

৫

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

৬

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

৭

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

৮

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

৯

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

১০

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

১১

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

১২

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১৩

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

১৪

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

১৫

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

১৬

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

১৭

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

১৮

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

২০