২৯ অক্টোবর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। শুধুই একটা সংখ্যা? মোটেও না। এ জার্সির সঙ্গে জড়িয়ে আছে ডিয়েগো ম্যারাডোনার জাদু, লিওনেল মেসির মহাকাব্য। আর্জেন্টাইন ফুটবলে ১০ নম্বর মানেই যেন বিশেষ কিছু। একটুকরা কাপড়ে সেলাই করা একটা সংখ্যা, অথচ তার ভার পাহাড়সমান!গত আগস্টে মেসি জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর থেকেই তাই আর্জেন্টিনার ফুটবলে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে হবেন মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি?বেশির ভাগ বিশেষজ্ঞের চোখে উত্তরটা নিকো পাজ। কিন্তু আর্জেন্টিনার অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো অন্য একজনকে বেছে নিয়েছেন। তাঁর পছন্দ হুলিয়ান আলভারেজ।.মজার ব্যাপার, রোমেরো যাঁকে ১০ নম্বর জার্সির যোগ্য মনে করছেন, সেই আলভারেজই নাকি জার্সিটা পরতে চান না! আর্জেন্টিনার দুই সাংবাদিক ভাই এস্তেবান এদুল ও গাস্তন এদুলের পরিচালিত ‘লস এদুল’ ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে রোমেরো বলেন, ‘আমার মতে, হুলিয়ানের ১০ নম্বর পরা উচিত। তাকে এটা আমি এরই মধ্যে বলেছি। কিন্তু সে বর্তমান নম্বর নিয়েই চালিয়ে যেতে চায়।’আলভারেজ এখন আর্জেন্টিনার ৯ নম্বর জার্সি পরেন। আর আর্জেন্টাইন ফুটবলের ঐতিহ্যে ১০ নম্বর সাধারণত প্লেমেকারদের, যাঁরা নিজেরা গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করান। আক্রমণের সুতাটা থাকে যাঁদের হাতে। আলভারেজ সেখানে মূলত গোলশিকারি। তবে শুধু গোল করাই নয়, বড় ম্যাচে জ্বলে ওঠারও অভ্যাস আছে তাঁর। আর্জেন্টিনার ৯ নম্বর জার্সিতে এরই মধ্যে ১৬ গোল করেছেন। সর্বশেষ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১১২ মিনিটে জয়সূচক গোল করে ম্যাচসেরাও হয়েছিলেন।কিন্তু আলভারেজকে কেন মেসির উত্তরসূরি হিসেবে দেখতে চান রোমেরো? আর্জেন্টিনার অধিনায়কের ব্যাখ্যা, ‘ওর মধ্যে সেই বিনয়, পারিবারিক মনোভাব ও ভালো মানুষ হওয়ার সব গুণ স্পষ্ট। যোগ্যতা ওর পুরাই আছে। আমার মনে হয়, জাতীয় দলে এমন বহু গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছে আমাদের।’.আলভারেজের ১০ নম্বর জার্সিতে অনাগ্রহের পেছনে কি নিকো পাজের উত্থানের কোনো ভূমিকা আছে? হতেও পারে, না–ও পারে। তবে ২২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার যেভাবে এগোচ্ছেন, তাতে তাঁকে উপেক্ষা করা কঠিন।ইতালিয়ান সিরি আতে মঙ্গলবার রাতে তোরিনোর বিপক্ষে ২৪ মিনিটে পিছিয়ে পড়েছিল কোমো। সেই ম্যাচে একটি গোল করে এবং আরেকটি করিয়ে দলকে জিতিয়েছেন পাজ।শুধু এই ম্যাচ কেন! ২০ অক্টোবর রাতে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কোমোর ৪-১ গোলের জয়েও দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন তরুণ। নিজে দুটি গোল করেছেন, আরেকটি করিয়েছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে পাজের গোল ৫টি, অ্যাসিস্ট ৬টি। অন্যদিকে আলভারেজ ৯ ম্যাচে ২ গোল করার পাশাপাশি করিয়েছেন আরও ২টি।.পরিসংখ্যানেও তাই পাজ কিছুটা এগিয়ে। তবে শুধু পরিসংখ্যান নয়, পাজের খেলার ধরনও মনে করিয়ে দেয় মেসিকে। দুজনই বাঁ পায়ের প্লেমেকার। প্রতিপক্ষের রক্ষণে ফাঁক খুঁজতে পুরো মাঠে ঘুরে বেড়ান পাজ। ফ্রি–কিক নেওয়ার ভঙ্গি, শটের ধরনেও কোথাও যেন মেসির ছায়া।একদিকে আলভারেজের গোল করার সহজাত ক্ষমতা, বড় ম্যাচে জ্বলে ওঠার অভ্যাস। অন্যদিকে পাজের সৃষ্টিশীলতা, বাঁ পায়ের জাদু। রোমেরোর ভোট আলভারেজের বাক্সে। কিন্তু আলভারেজ নিজেই ৯ নম্বরে সন্তুষ্ট।মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সিটা তাই এখনো অপেক্ষায়।.নীল জলের ছেলেটিই মেসির উত্তরসূরি

Source: https://www.prothomalo.com/sports/football/lg2y19u6op

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি

১

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

২

ছোঁ মেরে ফোন ছিনতাই-চুরি, অ্যাকাউন্ট ফাঁকা করে ঋণও নেয় চক্র

৩

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৪

চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী

৫

সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান

৬

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

৭

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধস

৮

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

৯

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

১০

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

১১

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১২

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

১৩

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

১৪

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

১৬

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১৭

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১৮

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

১৯

খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক

২০