২৯ অক্টোবর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের বেগম রোকেয়া সরণী অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়টির কয়েক শ শিক্ষার্থী এই সড়ক অবরোধ করেন। তাঁরা শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করছেন। এর আগে সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জড়ো হতে থাকেন। অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এসব স্লোগানের মধ্যে রয়েছে—‘সচিবালয় স্থানান্তর মানি না মানবো না’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘টেক ব্যক টেক ব্যাক’।.অবরোধে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির ৮২তম ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী রাফিউর রহমান রোহান প্রথম আলোকে বলেন, তাঁরা চান না, সচিবালয় এখানে স্থানান্তরিত হোক। সচিবালয় এখানে স্থানান্তরিত হলে এলাকাটির পরিবেশ নষ্ট হবে বলে তাঁরা ধারণা করছেন।আবির নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের গবেষণার জন্য মাঠ পর্যন্ত নেই। এই মাঠটি আগেও আমাদের ছিল। তাই মাঠের মালিকানা বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে।’.সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর.বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা তাঁদের নিজস্ব দাবি নিয়ে আন্দোলন করছেন। তবে তাঁরা কথা দিয়েছেন, কোনো প্রকার সহিংস আচরণ বা ভাঙচুরের মতো কাজ করবেন না।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন, তখন সেখানে একাত্মতা জানান সয়েল সায়েন্স বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের আন্দোলন করে যাব। যাঁরা বুঝতে পারছেন না, এই এলাকায় সচিবালয় হলে পরিবেশের কতটা ক্ষতি হবে, তাঁদের আমরা বোঝানোর চেষ্টা করে যাব।’.শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তর, শেকৃবির শিক্ষার্থীদের আপত্তি কেন.পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা কয়েক দিন ধরে আন্দোলন করছেন। এর অংশ হিসেবে গতকাল বুধবার সকালে মাঠে দুটি মেলার নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করেন তাঁরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের নিবৃত্ত করে ক্যাম্পাসে ফিরিয়ে নেয়।.সচিবালয় কবে যাবে নতুন জায়গায়,
বর্তমান স্থাপনায় কী হবে

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/7rf6zit968

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

১

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

২

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৩

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৪

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৫

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

৬

ছিনতাইকারীর কবলে এক রাত

৭

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

৮

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

৯

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১০

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১১

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১২

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৩

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৪

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১৫

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১৬

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১৭

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১৮

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১৯

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

২০