বার্তা বিভাগ
৩০ অক্টোবর ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজধানীর গুলশান থানা এলাকায় জমজমাট জুয়ার আসর ?

নিজস্ব প্রতিবেদক| সংবাদ বিডি

একসময় ছিল নিজের মুদি দোকান। সেই দোকানের আয়েই চলত সংসার, ছিল স্বাভাবিক জীবনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। কিন্তু আজ সেই দোকান নেই, নেই আর্থিক স্বস্তিও। মাথার ওপর প্রায় ১০ লাখ টাকার ঋণের বোঝা নিয়ে চরম সংকটে দিন কাটছে রাজধানীর খিলক্ষেত এলাকার বাসিন্দা আলম মিয়া তবে তার জন্মস্থান কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। অভিযোগ, জুয়ার আসরে অর্থ হারাতে হারাতে একপর্যায়ে তাঁর মুদি দোকানটিও হারিয়ে যায়।

আলম মিয়ার আর্থিক বিপর্যয়ের পেছনে জুয়ার আসরে অর্থ হারানোর বিষয়টি সামনে এসেছে। জানা গেছে, আর্থিক ক্ষতি সামাল দিতে তিনি বিভিন্ন এনজিও থেকে প্রায় ৪ লাখ টাকা ঋণ নিয়েছেন। বাকি অর্থ ধার করেছে আত্মীয়স্বজন ও পরিচিত ব্যক্তিদের কাছ থেকে। সব মিলিয়ে তাঁর ঋণের পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে। একজন ক্ষুদ্র ব্যবসায়ীর এমন পরিণতি শুধু ব্যক্তিগত আর্থিক সংকটের চিত্র নয়; এটি জুয়ার সম্ভাব্য সামাজিক ও পারিবারিক ক্ষতি নিয়েও উদ্বেগ তৈরি করে।

আর সেই সূত্র ধরেই সংবাদ বিডি টুয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য !

জানা যায়, রাজধানীর অভিজাত এলাকা গুলশান থানার কালাচাঁদপুরে ‘আন্দার বাহার’ নামে কথিত জমজমাট জুয়ার আসর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রতিনিয়ত চলে আসছে মোশারফ মিয়ার বাড়িতে আর এই আসরে আলম মিয়ার মতো অনেকেই অল্প সময়ের মধ্যে বেশি উপার্জন করতে এসে নিশ্ব হয়ে যাচ্ছে ।

স্থানীয় একাধিক বাসিন্দাদের ভাষ্য, দিনের বেলায় মোশারফ মিয়ার বাড়িটি স্বাভাবিক আবাসিক স্থাপনা হিসেবে দেখা গেলেও সন্ধ্যার পর সেখানে বাড়তে থাকে মানুষের যাতায়াত। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কথিত জুয়ার আসর জমে ওঠে। আর এই জুয়ার আসর নিয়ন্ত্রণ করে আসছে শফিক সিন্ডিকেট।

প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানের মধ্যেই প্রশ্ন ?

জুয়া ও অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা বিভিন্ন সময়ে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশকে অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইন প্রয়োগের নির্দেশ দিয়েছেন বলে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ২০২৬ সালে জুয়া প্রতিরোধ আইন কার্যকর হয়েছে। আইনে জুয়ার স্থান পরিচালনা, নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, ভাড়া দেওয়া কিংবা জুয়ার কাজে ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়েও শাস্তির বিধান রাখা হয়েছে।

স্থানটিতে কয়েক মাস ধরে জুয়ার কার্যক্রম চলার বিষয়টি স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি করেছে। একদিকে জুয়ার আসর পরিচালনার তথ্য, অন্যদিকে আলম মিয়ার মতো ব্যক্তির আর্থিক বিপর্যয়ের ঘটনা—দুটি বিষয়ই জুয়ার সামাজিক প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

জুয়ার আসরে বিষয়ে প্রতিবাদ করলে ভয়ভীতি ও হামলা?

কালাচাঁদপুর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জুয়ার আসরের বিরুদ্ধে কথা বলতে গেলে জুয়ার আসর নিয়ন্ত্রণ কারীদের সক্রিয় সদস্য দ্বারা বিভিন্ন ভয়ভীতি ও হামলার মুখে পড়তে হয়। এ কারণে অনেকেই প্রতিবাদ করতে সাহস পায় না এবং প্রতিবেদককে প্রকাশ্যে নিজেদের বক্তব্য দিতে অনাগ্রহী স্থানীয় বাসিন্দাদারা ।

গুলশান থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন জনমনে কালা চাঁদপুর দীর্ঘদিন ধরে জুয়ার আসর পরিচালিত হওয়ার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, গুলশান থানা এলাকায় পুলিশের টহল থাকলেও মোশারফ মিয়ার বাড়ির কথিত জুয়ার আসরের বিরুদ্ধে কার্যকর অভিযান দেখা যায়নি।

কেউ কেউ দাবি করেছেন, অভিযান পরিচালনার আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক হয়ে যান।

এসব অভিযোগের বিষয়ে জানতে গুলশান থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এসকল বিষয়ে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন-:
বাংলাদেশে প্রযোজ্য আইন অনুযায়ী জুয়া-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে নির্দিষ্ট স্থানে কী ধরনের কার্যক্রম চলছে, কারা এর সঙ্গে জড়িত এবং কার কী ভূমিকা—এসব বিষয় প্রমাণ ও তদন্তের ভিত্তিতে নির্ধারণ করা জরুরি।

এখন প্রশ্ন………?

জুয়ার আসরটির অর্থের উৎস ও লেনদেন কীভাবে পরিচালিত হচ্ছে? এর সঙ্গে আর কারা জড়িত? কেন আইনশৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন না।

শুধু একজন আলম মিয়ার ঋণের বোঝা মানুষের আর্থিক বিপর্যয়ের গল্প নয়; এটি জুয়ার সামাজিক ক্ষতি ও জবাবদিহি নিয়ে ওঠা গুরুতর প্রশ্নেরও প্রতিচ্ছবি। ‘আন্দার বাহার’ জুয়ার আসর পরিচালনার সঙ্গে জড়িতদের ভূমিকা, স্থানীয়দের অভিযোগ এবং প্রশাসনের কার্যক্রম—সবকিছুরই প্রয়োজন নিরপেক্ষ তদন্ত।

জুয়ার আসর বন্ধ হবে, নাকি অভিযোগ আর আশঙ্কার মধ্যেই চলতে থাকবে—উত্তর এখন প্রশাসনের পদক্ষেপে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুথপেস্ট আবিষ্কারের আগে মানুষ যেসব বিচিত্র জিনিস দিয়ে দাঁত পরিষ্কার করত

১

ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু

২

ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে

৩

গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান

৪

রাজধানীর গুলশান থানা এলাকায় জমজমাট জুয়ার আসর ?

৫

জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৬

হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন

৭

নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন

৮

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য

৯

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১০

হোগলাবুনিয়া থেকে তাসভির…

১১

রং, নকশা, বুননে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম

১২

নেতানিয়াহুর জোট ছেড়ে বিরোধী জোটে যেতে আগ্রহী ইউটিজে

১৩

সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে

১৪

ব্রহ্মপুত্রের বুকেই তৈরি হচ্ছে খেলার মাঠ, প্রতিবাদ পরিবেশকর্মীদের

১৫

ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু

১৬

গবেষণার তথ্য: ফেসবুক ও মেসেঞ্জারে নারীর প্রতি সহিংসতা বেশি

১৭

পাকিস্তান সরকার ইমরান খানকে হত্যার চেষ্টা করছে: ছেলে সুলাইমানের অভিযোগ

১৮

২০ বছর পর সার্জেন্ট পদে ৮৪ ও এসআই পদে ১৬২ জন যোগ দিচ্ছেন

১৯

বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করলেন বন্ধুরা

২০