১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরানে হামলার হুমকি: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি তেহরানের

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা শুরুর হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এর ফলে ইরান যুদ্ধ আবারও তীব্র হওয়ার আশঙ্কা বাড়ছে।৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে আবারও সামরিক অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে গতকাল শনিবার বলেছেন, ‘কূটনৈতিক সমাধানের সুযোগ থাকলে আমরা তাতে আগ্রহী।’.সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন.এদিকে যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ইসরায়েলে গত ২৭ অক্টোবর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের আনুষ্ঠানিক ফলাফলের এখনো ঘোষণা হয়নি। তবে হাতে পাওয়া চূড়ান্ত ফলাফলে কোনো দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পায়নি।এ দুই মিত্রদেশের নির্বাচনই ইরান যুদ্ধের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।.এর আগে ইরান হরমুজ প্রণালিতে সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট ও যোগাযোগের তারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল।.পার্লামেন্ট নির্বাচন শেষ হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করার ‘সুযোগ এসেছে, এমন ঐতিহাসিক সুযোগ একবারই আসে’।তবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের বলেছেন, ‘যেকোনো মাত্রার বা ধরনের হুমকির জবাব দিতে হবে তাৎক্ষণিক, জোরালোভাবে ও ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা ছাড়াই।’ ইরানের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।.তেহরান থেকে ফিরে: ‘যুদ্ধরত’ ইরানকে যেমন দেখলাম.খামেনি সামরিক কমান্ডারদের ইরানের হামলার লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করারও নির্দেশ দিয়েছেন। তালিকায় ‘মার্কিন ও জায়নবাদী শত্রুর মালিকানাধীন সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদ’ অন্তর্ভুক্ত করতে বলেছেন তিনি।এর আগে ইরান হরমুজ প্রণালিতে সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট ও যোগাযোগের তারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল।জানা গেছে, মোজতবা খামেনির সঙ্গে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের এটিই প্রথম প্রকাশ্য বৈঠক।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন তাঁর ছেলে মোজতবা খামেনি। যদিও সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করার আগে থেকেই তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি।.‘আমরা আরেকটি যুদ্ধকে ভয় পাই না’ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম দফার বোমা হামলার পর থেকে সাধারণ ইরানিরা ‘এক বছর ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন’ বলে এএফপিকে জানিয়েছেন তেহরানের গৃহিণী ফরিবা।.আমরা আরেকটি যুদ্ধকে ভয় পাই না। ৪৮ বছর ধরেই আমরা যুদ্ধের মধ্যে আছি।ইব্রাহিম, ইরানের বাসিন্দা.তবে ইরানের রাজধানীর অন্য বাসিন্দারা আবার পূর্ণমাত্রার সংঘাত শুরুর আশঙ্কাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। চল্লিশোর্ধ্ব বিক্রয়কর্মী ইব্রাহিম বলেন, ‘আমরা আরেকটি যুদ্ধকে ভয় পাই না। ৪৮ বছর ধরেই আমরা যুদ্ধের মধ্যে আছি।’যুদ্ধ শুরুর পর থেকে তেহরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানির এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।.গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রণালিটি অতিক্রম করার সময় মাইন বিস্ফোরণে একটি জাহাজে আগুন ধরে যায়।তার আগের দিন শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছিল, ‘কিছু ঘটনার’ মুখে পড়ার পর অথবা মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকারকে যাত্রা বন্ধ করতে হয়েছে।হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।.ইরান কি বিদেশে মার্কিনদের ওপর হামলার পরিকল্পনা করছে, হাতে কী কী ভয়ংকর অস্ত্র

Source: https://www.prothomalo.com/world/middle-east/vic32agp3m

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি ঘোষণা

১

সাফে খেলা হচ্ছে না রোনান সুলিভানের

২

বেসরকারি সংস্থা পিসিডিতে চাকরি, পদ ২২০

৩

ইরানে হামলার হুমকি: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি তেহরানের

৪

এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে

৫

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

৬

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৭

ফাঁদ পেতে উল্টো .৫ ডিগ্রিতে আটকে গেল বাংলাদেশই

৮

শুধু সরকার পরিবর্তনে কিংবা গণ-অভ্যুত্থানে মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় না

৯

ইসরায়েলের রাস্তায় হাজারো মানুষ, ইহুদি-আরব সরকার গঠনের দাবি

১০

সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন

১১

বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত

১২

দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

১৩

হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী

১৪

নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী

১৫

পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে

১৬

মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল

১৭

বন্ধুদের সঙ্গে তাহসিফ সাউরির সিসিটিভি ভিডিও প্রকাশ

১৮

দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল

১৯

ঈদে দেশে ফেরার কথা ছিল, ফিরলেন কফিনবন্দী হয়ে

২০