২ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় রিমান্ডে থাকা আহমেদ শাহরিয়ার দীপ ও এক তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা নৌ পুলিশের হেফাজতে চার দিন করে রিমান্ডে আছেন। নৌ পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার পুলিশ সুপার মাসুমা আক্তার আজ সোমবার প্রথম আলোকে বলেন, দীপ ও তরুণীর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখা হবে। মামলার তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানা যায়, বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি গত ২৭ অক্টোবর উত্তরার ১৮ নম্বরের সেক্টরের তাঁদের ভবনের নিচ থেকে দীপের সঙ্গে মোটরসাইকেলে করে বের হন। এরপর তাহসিফ ওই তরুণীকে নিয়ে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বারে যান। সেখানে দীপও তাঁদের সঙ্গে ছিলেন। এ সময় তাহসিফের সঙ্গে ওই তরুণীর মনোমালিন্য হয়। ঘণ্টাখানেক পর ওই বার থেকে বেরিয়ে তাহসিফ ওই তরুণীকে মোটরসাইকেলে করে তাঁর বাসার সামনে নামিয়ে দেন। এ বিষয়ে দীপের দেওয়া তথ্য যাচাই করতে দীপ ও ওই তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়।.তদন্ত–সংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের মৃত্যু নিয়ে নৌ পুলিশের কাছে বিভিন্ন তথ্য আসছে। নৌ পুলিশও তথ্য, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আবার অনেকে টঙ্গীর মাজার রোড বস্তিতে ঘোরাঘুরি করা ভিডিও নৌ পুলিশকে দিয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করছে নৌ পুলিশ। দীপের দাবি অনুযায়ী, পুলিশের পোশাক পরা দুই সদস্যকে দেখে তাহসিফ ও দীপ দুদিকে দৌড়ে যান। দীপ তুরাগ নদের তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পিলারে কাছে গিয়ে লুকান। পরে দুই পুলিশ সদস্য এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাহসিফের সঙ্গে এসেছেন বলার পর পুলিশ সদস্যরা আর কথা না বাড়িয়ে তাঁকে এখান থেকে চলে যেতে বলেন। এরপর তাহসিফের সঙ্গে দীপের দেখা হয়নি বলে দাবি দীপের। অবশ্য রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফ তাঁর মায়ের মুঠোফোনে ভয়েস বার্তা পাঠিয়ে বলেন, ‘আসতেছি, রওনা দিছি।’ আবার রাত ১টা ৩৯ মিনিটে দীপ মোহাম্মদপুরে তাঁদের ভাড়া বাসার দারোয়ানকে ফোন করে বলেন, তাঁর আসতে দেরি হবে। পরে দীপ রাত আড়াইটার দিকে বাসায় ফেরেন।.বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু ঘিরে রহস্য.গত ২৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করা হলেও পরে তাঁর সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পুলিশ।পিবিআই জানিয়েছে, সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দীপকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে এটি তাহসিফের মোটরসাইকেল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। দীপকে নিয়ে কী সিদ্ধান্ত হবে, সেই আলোচনার মধ্যে শুক্রবার রাতে দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপরই তাহসিফের বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। মামলায় পরিবারের তরফে সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ না তুললেও ঘটনায় তাহসিফের সঙ্গে থেকে আলোচনায় আসা দীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত শনিবার তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। তাঁর তথ্যের ভিত্তিতে গত শনিবার মধ্যরাতে মিরপুর ১৪ নম্বর থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করে নৌ পুলিশ। আজ দিশার রিমান্ডের প্রথম দিন এবং দীপের দ্বিতীয় দিনের রিমান্ড চলছে।.আমার ছেলের সাঁতারে প্রশিক্ষণ ছিল, ডুবে মৃত্যু হতে পারে না : তাহসিফের বাবা

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/fmlxic87cs

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ক্যাফেতে কফি খেতে বসতে হয় মুরগির সঙ্গে

১

তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

২

আইসিইউতে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ

৩

মা ইলিশ রক্ষায় বিমানবাহিনীর নজরদারি সম্পন্ন

৪

এইচএসসিতে এমন ফল বিপর্যয় কেন অশনিসংকেত

৫

হকি মাঠের অপূর্ণ স্বপ্ন আর ক্রিকেটের বিশ্বজয়ী সাম্রাজ্য: অন্য এক শাহরুখ খানের গল্প

৬

খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২

৭

মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

৮

রিপাবলিকানদের টেক্সাস ‘দুর্গ’ কি এবার ভেঙে দিতে পারবেন ডেমোক্র্যাট প্রার্থী ৩৭ বছর বয়সী টালারিকো

৯

সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয়

১০

নারী উদ্যোক্তা হাফিজার ঘুরে দাঁড়ানোর গল্প

১১

রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি

১২

আমুসহ সাত আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১৩

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

১৪

পরি, সিংহ, হরিণের নকশায় সাজানো জমিদারদের পালঙ্ক, লম্বা ১২৩ ইঞ্চি

১৫

সংসার সামলে ১৪ বছর পর এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ–৫ পেলেন গৃহবধূ

১৬

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১৭

ছাতিমের গন্ধে মন মাতে কেন

১৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯

১৯

মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া

২০