৫ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৬১ ম্যাচে ৬২ গোল, চ্যাম্পিয়নস লিগে অনন্য হলান্ড

ম্যানচেস্টার সিটি দুবার এগিয়ে যাওয়ার পরও রেড বুল অ্যারেনায় ৭৭ মিনিট পর্যন্ত ম্যাচ ২–২ গোলের সমতায়। অপেক্ষা ছিল আর্লিং হলান্ড কখন গোল করবেন! গোল যে করবেনই, তা অনেকে আন্দাজ করে নেন প্রতিপক্ষ লাইপজিগ হওয়ায়। জার্মানির এই ক্লাবটির বিপক্ষে হলান্ডকে যে ঠেকানো প্রায় অসম্ভব!গোল হলো পরের মিনিটেই।.এলিয়ট অ্যান্ডারসনের ক্রস থেকে হলান্ডের গোল। শেষ পর্যন্ত নরওয়ে তারকার এই গোলেই চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের মাঠে ৩–২ গোলের জয় পেয়েছে সিটি। তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরল এনজো মারেসকার দল। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের মাঝে লিগ কাপে ব্রাইটনের বিপক্ষে ড্র করে সিটি।ইংল্যান্ডের ক্লাবটির হয়ে অন্য দুটি গোলের একটি এনজো ফার্নান্দেজের, আরেকটি লাইপজিগ সেন্টার ব্যাক লুকেবার আত্মঘাতী গোল। লাইপজিগের বিপক্ষে ৯ ম্যাচে এ নিয়ে ১৩ গোল হয়ে গেল হলান্ডের। ক্যারিয়ারে আর কোনো দলের বিপক্ষে এত গোল নেই সিটি তারকার।.জয়ের পর ‘ডিএজেডএন’কে হলান্ড এ নিয়ে বলেন, ‘ডর্টমুন্ড ও সিটির হয়ে লাইপজিগের বিপক্ষে অনেক খেলেছি। প্রতি বছরই আমাদের দেখা হয়। তাদের বিপক্ষে বেশ কিছু গোল করেছি। খেলতেও ভালোই লাগে। সত্যি বলতে এটা উপভোগ করছি।’হলান্ড আসলে চ্যাম্পিয়নস লিগই উপভোগ করেন। সেটা বলছে পরিসংখ্যান—৬১ ম্যাচে ৬২ গোল। চ্যাম্পিয়নস লিগে অন্তত ২০ ম্যাচ খেলা খেলোয়াড়দের মধ্যে হিসাব করলে দেখা যায়, এ প্রতিযোগিতায় একমাত্র খেলোয়াড় হিসেবে তাঁর ম্যাচসংখ্যার চেয়ে গোলসংখ্যা বেশি! গোলগড় ১.০২। দ্বিতীয় সেরা গোলগড় লিওনেল মেসির—১৬৩ ম্যাচে ১২৯ গোল (০.৭৯)।.লিভারপুলকে হারিয়ে ১৮ বছর পর চ্যাম্পিয়নস লিগে জয় ফেনেরবাচের.সিটি জিতলেও ম্যাচটি ভুলে যেতে চাইবেন দলটির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। ৪৯ মিনিটে লাইপজিগের প্রথম গোলটি এসেছে তাঁর ভুলে। তবে ম্যাচ শেষে দোন্নারুম্মাকে আগলে রাখলেন সিটি কোচ মারেসকা, ‘এটা নিয়ে ভাবনার কিছু নেই…আমরা একটা ভুল নিয়ে কথা বলছি। তার কয়েক মিনিট আগেই সে এমন একটি সেভ করেছে, যেটা বিশ্বের আর কোনো গোলকিপারের পক্ষে অসম্ভব।’প্রিমিয়ার লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ৩ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে সিটি। চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে এ নিয়ে তৃতীয় জয় পেল মারেসকার দল।.ফরচুনা অ্যারেনায় স্বাগতিক স্লাভিয়া প্রাহার বিপক্ষে ২–১ গোলের জয় পেয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। এক গোল করার পাশাপাশি আরও একটি গোল করান আর্সেনাল স্ট্রাইকার ভিক্টর ইয়োরকায়েস। লিভারপুল ম্যাচের একাদশে ছয় পরিবর্তন এনে তুলে নেওয়া এ জয়ে আর্সেনাল কোচ মিকেল আরতেতা কিন্তু তেমন খুশি হতে পারেননি।গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের এই লিগ পর্বে শতভাগ জয়ের রেকর্ড গড়া আর্সেনাল চলতি মৌসুমে নিজেদের প্রথম চার ম্যাচে অপরাজিত। জয়ের পর আরতেতা বলেন, ‘আমরা নিজেদের প্রত্যাশিত মান থেকে যোজন যোজন দূরে ছিলাম, তবু শেষ পর্যন্ত আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছি।’.এথেন্স স্তব্ধ করে রিয়ালকে জেতালেন ভালভের্দে

Source: https://www.prothomalo.com/sports/football/1aztke9nol

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১ ম্যাচে ৬২ গোল, চ্যাম্পিয়নস লিগে অনন্য হলান্ড

১

সঞ্চয়পত্রের উৎসে কর চূড়ান্ত কর নয়, কার লাভ কার ক্ষতি

২

মাদ্রাসায় শিশুসুরক্ষা: অস্বীকার ও দোষারোপের বৃত্ত ভেঙে সমাধানের পথে

৩

প্রথমবার ডাইনোসরের জীবাশ্মে পাওয়া গেল লাল রক্তকণিকা

৪

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স

৫

তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের

৬

এথেন্স স্তব্ধ করে রিয়ালকে জেতালেন ভালভের্দে

৭

কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর

৮

নতুন বাস্তবতার উপযোগী হয়ে ওঠার অঙ্গীকার

৯

উত্তরায় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

১০

গ্যাসের সরবরাহ কমেছে, এমন চলবে কত দিন

১১

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, কর্মীদের মিলনমেলা

১২

নাসির উদ্দিনের মামলায় পরীমনির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৩

এইচএসসিতে দুই বিষয় পর্যস্ত অকৃতকার্য শিক্ষার্থীদের আবারও পরীক্ষার সুযোগ

১৪

ডেসকোর যেই নম্বরের প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ থাকবে ২৪ ঘণ্টা

১৫

ভিডিওতে ৮ পিস্তল নিয়ে হুমকি, ‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’

১৬

তৃতীয় ভাষা চালুর আগে প্রস্তুতি কতটুকু

১৭

হল্টারনেক স্টেটমেন্ট ব্লাউজে দেওয়ালি লুকে আলিয়া

১৮

কোয়ান্টাম জগৎ: মহাবিশ্ব কীসের তৈরি, কণা নাকি তরঙ্গ

১৯

ফতুল্লায় শ্রমিক-পুলিশ পাল্টা–পাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

২০