৬ নভেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান

সৌরজগতে প্লুটোর কক্ষপথের বাইরে নতুন একটি বামন গ্রহের সন্ধান পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান বিভাগের প্রভাষক ও স্মিথসোনিয়ানের জ্যেষ্ঠ জ্যোতিঃপদার্থবিদ ম্যাথিউ হোলম্যান। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের স্বীকৃতি পেলে ‘ইডি১৩৮’ নামের গ্রহটি হবে আমাদের সৌরজগতের ষষ্ঠ বামন গ্রহ। চিলিতে অবস্থিত ভেরা সি রুবিন অবজারভেটরির শক্তিশালী টেলিস্কোপের ধারণ করা তথ্য বিশ্লেষণ করে নতুন বামন গ্রহটি আবিষ্কার করা হয়েছে।.ম্যাথিউ হোলম্যানের তথ্যমতে, নতুন বামন গ্রহটির ব্যাস ৬০০ থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার হতে পারে। এর ফলে এটি আমাদের সৌরজগতে থাকা স্বীকৃত ক্ষুদ্রতম বামন গ্রহ ‘সেরেস’–এর চেয়ে আকারে বড়। বর্তমানে বামন গ্রহটি সূর্য থেকে প্রায় ৪৬ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্বে অবস্থান করছে। এর অর্থ হলো এটি প্লুটোর চেয়ে দূরে রয়েছে।.এত দিন বামন গ্রহটি আবিষ্কার করতে না পারার পেছনে দুটি কারণ রয়েছে। দক্ষিণ গোলার্ধে থাকায় উত্তর গোলার্ধ থেকে বামন গ্রহটি দেখা অত্যন্ত কঠিন। এ ছাড়া এটি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির একই সমতলে অবস্থান করছে। মিল্কিওয়েতে অসংখ্য তারা থাকায় সহজে চলমান বস্তু খুঁজে পাওয়া যায় না।নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ক্যান্টারবারির সহযোগী অধ্যাপক মিশেল ব্যানিস্টার জানান, ইডি১৩৮ বৈজ্ঞানিকভাবে অত্যন্ত চমৎকার। কারণ, এটি একটি বৃহৎ ট্রান্স নেপচুনিয়ান বস্তু বা টিএনও। অন্যান্য টেলিস্কোপ এখন এ সম্পর্কে আরও তথ্য জানতে কাজ শুরু করবে।.প্রসঙ্গত, ২০০৬ সালে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অনুষ্ঠিত এক সম্মেলনে বিজ্ঞানীরা প্রথমবারের মতো গ্রহের আনুষ্ঠানিক সংজ্ঞা নির্ধারণ করেন। সেখানে বলা হয়, গ্রহ হতে হলে অবশ্যই তিনটি শর্ত পূরণ করতে হবে। বস্তুটিকে অবশ্যই সূর্যকে প্রদক্ষিণ করতে হবে। এ ছাড়া বস্তুটির নিজস্ব মহাকর্ষ বলের কারণে প্রায় গোলাকার আকৃতি ও শক্তিশালী কক্ষপথ অনুসরণ করতে হবে।সূত্র: সিএনএন

Source: https://www.prothomalo.com/technology/science/qbzvdisgm8

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপিত

১

জুলাই গণ–অভ্যুত্থান প্রতিহত করতে মোতাহার ছিলেন একজন অর্থ জোগানদাতা

২

বিল নিয়ে তর্ক করায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করল পল্লী বিদ্যুৎ

৩

৪০ বছরে ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স, ৪৫৩ কোটি টাকার দাবি নিষ্পত্তি

৪

তাহসিফ হত্যায় ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন দীপ, জামিন নাকচ করে কারাগারে প্রেরণ

৫

মেঘনার বুকে ১৭ কেজির কাতলা, বিক্রি হলো ১৭ হাজার ৫০০ টাকায়

৬

বন্ধ এলএনজি টার্মিনাল চালু, গ্যাসের সরবরাহ বাড়ছে

৭

বাংলাদেশের রপ্তানি আয়ে প্রথম স্থানে পোশাকশিল্প

৮

ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

৯

ব্লাড ব্যাংকে হ্যাকারদের সাইবার আক্রমণ

১০

৫০ হাজারে হরিণ, পালুন বাড়িতে

১১

সি চিন পিংয়ের পর চীনের ক্ষমতায় কে বসবেন

১২

১০ বছরে বাংলাদেশের বিদেশি ঋণের বকেয়া ৩ গুণ বেড়েছে, ঋণের পরিমাণ কত

১৩

প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ

১৪

সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের অধীনে চাকরি, পদ ৩০

১৫

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১৬

সমন্বিত কার্যক্রম এবং আইনপ্রয়োগ জরুরি

১৭

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ

১৮

প্রতিটি দিন যেভাবে গতকালের চেয়ে উন্নত করবেন

১৯

বন্ধ ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখা গেল মেঝেতে নারীর লাশ

২০