২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা এলাকায় আন্দোলনের মধ্যে মো. জসিম নামের একজন গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় পঙ্গু হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী মোছা. ফরিদা ওই বছরের ১১ ডিসেম্বর ২০৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত অনেককে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় ১৯৬ নম্বর আসামি মোতাহার হোসেন (৬৬)।
২ নভেম্বর ডিবি পুলিশ গুলশান থেকে মোতাহার হোসেনকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে রিমান্ডে নেওয়া হয়। আজ শনিবার আবার তাঁর দ্বিতীয় দফা রিমান্ড চেয়ে আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/du49vwop52
মন্তব্য করুন