৮ নভেম্বর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘গাভিটি ছিল আমার একমাত্র সম্বল, এখন আমি দিশাহারা’

ঋণ নিয়ে গাভিটি কিনেছিলেন মো. ফকির আহমদ (৫০)। বাছুর হওয়ার পর সেটি লালন–পালন করছিলেন পরম যত্নে। গাভিটি ছিল তাঁর পরিবারের একমাত্র অর্থনৈতিক অবলম্বন। প্রতিদিন এর দুধ তিনি বাজারে বিক্রি করতেন। তবে তা স্থায়ী হয়নি। আজ রোববার বেলা ১১টার দিকে ঘাস খেয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুতের খুঁটির ছেঁড়া তারে জড়িয়ে মারা গেছে গাভিটি। ফকির আহমদ বলেন, ‘গাভিটি ছিল আমার একমাত্র সম্বল, এখন আমি দিশাহারা।’ মো. ফকির আহমদ নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চারিদ্রোন পাটোয়ারী বাড়ি এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। তিনি পেশায় দিনমজুর। এই গাভি থেকে দিনে প্রায় তিন কেজি দুধ পেতেন তিনি। দুধ বিক্রির টাকা দিয়েই মূলত তিনি সংসার চালাতেন।.আজ দুপুর ও সন্ধ্যায় দুই দফায় মুঠোফোনে কথা হয় ফকির আহমদের সঙ্গে। গাভিটি হারানোর পর থেকেই তিনি কান্না করছেন। সন্ধ্যায় কাঁদতে কাঁদতে তিনি প্রথম আলোকে বলেন, ‘গাভিটির বর্তমান বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে এটি কিনেছিলাম। মাসে এর কিস্তি দিতে হয় ১১ হাজার টাকা। বাছুর হওয়ার পর গাভিটি লালন–পালন করছিলাম। এটিই ছিল পরিবারের আয়ের একমাত্র অবলম্বন। গাভিটি হারিয়ে এখন আমি দিশাহারা।’স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির সামনের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টানানো একটি তার ছিঁড়ে ওপরের বিদ্যুতের মূল লাইনের সংস্পর্শে ছিল। বিষয়টি কারও নজরে আসেনি। সকালে ঘাস খেয়ে ফেরার পথে ওই তারের সংস্পর্শে আসে ফকির আহমদের গাভিটি। এতে ঘটনাস্থলেই সেটির মৃত্যু হয়।.প্রত্যক্ষদর্শী আবুল বাশার বলেন, বেলা ১১টার দিকে গাভিটি বাড়ি ফিরছিল। হঠাৎ ছেঁড়া তারের সংস্পর্শে এসে এটি ছটফট করতে থাকে। এ সময় বাছুরটিও গাভির দিকে যাচ্ছিল। তিনি বাছুরটিকে আটকে চিৎকার করে লোকজনকে ডাকেন। কিন্তু ততক্ষণে গাভিটি মারা যায়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাঁরা ফকির আহমদের পরিবারকে সহযোগিতা করতে স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন।.জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মিনারুল ইসলাম প্রথম আলোকে বলেন, চারিদ্রোন এলাকায় বৈদ্যুতিক খুঁটির টানা তার ছিঁড়ে থাকার বিষয়টি আগে কেউ তাঁদের জানাননি। জানালে আগেই ব্যবস্থা নেওয়া যেত। দুর্ঘটনার পর স্থানীয়ভাবে অভিযোগ পাওয়ার পর বিদ্যু–কর্মীরা গিয়ে ছেঁড়া তারটি অপসারণ করেছেন।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/dg1fsjxdwu

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আব্বা, আপনার বেতন আমার লাগবে না, শুধু আপনি হলেই হতো আমার’

১

ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, ৩ সন্দেহভাজন আটক

২

নামের মিল হওয়ায় বিনা অপরাধে কারাগারে থাকা আলমাসকে মুক্তির নির্দেশ

৩

‘গাভিটি ছিল আমার একমাত্র সম্বল, এখন আমি দিশাহারা’

৪

শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রিজভী

৫

উইগ্রো টেকনোলজিস: কৃষির সাথে, কৃষকের পাশে যে প্রতিষ্ঠান | এক বাংলাদেশ এক ইন্টারনেট

৬

আঁধার ঠেলে ২৮ বছর; খুলনায় প্রথম আলোর জন্মদিন উদ্‌যাপন

৭

ভালো বেতনে চাকরি আর উপযুক্ত পাত্রে বিয়ের আশ্বাস, পড়েন পাচারকারীদের ফাঁদে

৮

আড়াই শ বছরের বাণিজ্যের সাক্ষী

৯

জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

১০

গানে গানে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

১১

২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী

১২

ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল জয়পুরহাট জেলা ছাত্রদল

১৩

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ এক আইনজীবীর

১৪

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি

১৫

টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার

১৬

ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা: গোলের সমস্যা কাটাতে মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ

১৭

শ্যামাপূজা আজ

১৮

দেশের ভেতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

১৯

ডেমোক্র্যাটদের মোকাবিলায় আরও আক্রমণাত্মক হতে যাচ্ছেন ট্রাম্প

২০