৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রিয়াদে আরামকোর ভবনে হামলা, ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭২

সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ভবনে হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় বহুতল ভবন আরামকো টাওয়ারের বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আজ রোববার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করার কথা জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সাম্প্রতিক মাসগুলোয় হুতিরা প্রায় নিয়মিত আরামকোর বিভিন্ন অবকাঠামোয় হামলা চালাচ্ছে। তেলবাহী জাহাজ, শোধনাগার, সংরক্ষণাগার এবং কোম্পানির প্রধান কার্যালয় লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। রিয়াদে কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি) এলাকায় আরামকো টাওয়ারের অবস্থান। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেন, কেএএফডির আরামকো টাওয়ারে হামলা হয়েছে, এটা নিশ্চিত। অপর দুজন প্রত্যক্ষদর্শী হামলা ও ভবনটির ক্ষয়ক্ষতি দেখার কথা নিশ্চিত করেছেন।.আরামকো টাওয়ার এলাকার একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি গোলা বা ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানতে দেখেছেন। তবে সেটি ঠিক কী ধরনের অস্ত্র ছিল, তা তিনি নিশ্চিত হতে পারেননি।২০১৪ সালে ইরান-সমর্থিত হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এর এক বছর পর ইয়েমেন সরকারের সমর্থনে সরাসরি এ যুদ্ধে অংশ নেয় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের হুতিবিরোধী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে সৌদি আরব। আর হুতিরা রাজধানী সানাসহ ইয়েমেনের অনেক এলাকাজুড়ে নিজেদের শাসন জারি রেখেছে। দীর্ঘদিন ধরে দুই পক্ষের লড়াইয়ের পর ২০২২ সালে দুই পক্ষে যুদ্ধবিরতি সংঘাত বন্ধ হয়েছিল। তবে ইরান যুদ্ধের ফলে পরিস্থিতি পাল্টে যায়। গত জুলাই মাস থেকে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের পাল্টাপাল্টি হামলা চলছে।.হামলায় আরামকো টাওয়ারের বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ভবনের জানালার কাচ ভেঙে পড়েছে এবং ভবনের সামনের অংশের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে।তবে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রিয়াদে আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার চেষ্টা হয়েছে। বিস্ফোরণের ফলে ছিটকে আসা ধাতব টুকরার আঘাতে ভবনটির সামান্য ক্ষতি হয়েছে। সৌভাগ্যবশত কোনো ব্যক্তি হতাহত হননি।রিয়াদে ধারাবাহিক হামলার কারণে কয়েক সপ্তাহ ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইন ক্লাস চলছিল। সৌদি শিক্ষা মন্ত্রণালয় গত শনিবার রাতে সশরীর ক্লাস শুরুর ঘোষণা দেয়। এ ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় নতুন করে হামলার ঘটনা ঘটল।.সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, রিয়াদের দিকে হুতি মিলিশিয়াদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছে।রিয়াদের যে এলাকায় হামলা হয়েছে, সেখানে দেশি-বিদেশি বড় বড় প্রতিষ্ঠানের কার্যালয় অবস্থিত। সৌদির স্টক এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ের অবস্থানও এ এলাকায়। এ ছাড়া এলাকাটিতে আবাসিক ভবন ও বড় একটি মেট্রোস্টেশন রয়েছে। সকালের ব্যস্ত সময়ে সেখানে বিপুলসংখ্যক অফিসযাত্রী যাতায়াত করেন। ফলে এ এলাকা লক্ষ্য করে চালানো হামলা সৌদি আরব ও হুতিদের চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।.ইয়েমেনের আটটি প্রদেশে ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি। গতকাল ঘটনাস্থল থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, হুতিরা দাবি করেছে, রাজধানী সানার পূর্বাঞ্চলীয় বনি হুশাইশ এলাকাটি হামলার মূল কেন্দ্র ছিল। সেখানে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। অন্য ৩৯ জন নিহত হয়েছেন অন্যান্য এলাকায়।রাজধানী সানার সেহাতুনা হাসপাতালের পরিচালক আবদুল-আজিজ আল-দাইলামি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা বেশ কয়েকজন এমন আহত ব্যক্তিকে পেয়েছি, যাঁদের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাঁদের মাথা, বুক ও পায়ে আঘাত লেগেছে।’ এই চিকিৎসক আরও বলেন, ‘একটার পর একটা হামলা চলছেই। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আবার হামলা হচ্ছে। এমনকি আমরা আমাদের কয়েকজন চিকিৎসাকর্মীও হারিয়েছি। তাঁরা হামলায় নিহত হয়েছেন।’জাতিসংঘ জানিয়েছে, ইয়েমেনে নতুন করে লড়াই শুরুর পর থেকে ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ।

Source: https://www.prothomalo.com/world/middle-east/u44rpmdqwo

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদে আরামকোর ভবনে হামলা, ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭২

১

‘আব্বা, আপনার বেতন আমার লাগবে না, শুধু আপনি হলেই হতো আমার’

২

ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, ৩ সন্দেহভাজন আটক

৩

নামের মিল হওয়ায় বিনা অপরাধে কারাগারে থাকা আলমাসকে মুক্তির নির্দেশ

৪

‘গাভিটি ছিল আমার একমাত্র সম্বল, এখন আমি দিশাহারা’

৫

শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রিজভী

৬

উইগ্রো টেকনোলজিস: কৃষির সাথে, কৃষকের পাশে যে প্রতিষ্ঠান | এক বাংলাদেশ এক ইন্টারনেট

৭

আঁধার ঠেলে ২৮ বছর; খুলনায় প্রথম আলোর জন্মদিন উদ্‌যাপন

৮

ভালো বেতনে চাকরি আর উপযুক্ত পাত্রে বিয়ের আশ্বাস, পড়েন পাচারকারীদের ফাঁদে

৯

আড়াই শ বছরের বাণিজ্যের সাক্ষী

১০

জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

১১

গানে গানে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

১২

২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী

১৩

ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল জয়পুরহাট জেলা ছাত্রদল

১৪

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ এক আইনজীবীর

১৫

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি

১৬

টেস্টে কোন দেশের সর্বোচ্চ ইনিংস কার

১৭

ফিনিশিংয়ে ধার ফেরানোর চেষ্টা: গোলের সমস্যা কাটাতে মোরছালিনকে ফেরাতে চায় বাংলাদেশ

১৮

শ্যামাপূজা আজ

১৯

দেশের ভেতরে-বাইরে যেকোনো ষড়যন্ত্রের জবাব দেব: প্রধানমন্ত্রী

২০