৯ নভেম্বর ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজ নামের আবাসন প্রকল্পে গত শনিবার বিকেলে আবার হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ পুরুষ ও ৪ নারীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনার পর উল্টো ওই আবাসন প্রকল্পের মালিকের বিরুদ্ধেই মামলা হয়েছে।নিউগিনি আবাসন প্রকল্পের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া রোববার প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না, আমাকে আসামি করে মামলা করা হলো। তখন পুলিশ কিছু বলেনি। আমি যখন মামলা করতে গেলাম, তখন পুলিশ বলে কয়েকজনের নাম বাদ দিতে। তাই আমি মামলা করিনি।’মো. নাজিম উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে আটক ব্যক্তিদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।.ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, নিউগিনি আবাসন প্রকল্পের মালিক নাজিম উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে নুর মোহাম্মদ নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন।ওসি আরও বলেন, তিনি (নাজিম উদ্দিন) থানায় মামলা করতে এসেছিলেন, তবে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এমন ব্যক্তিকে আসামি করতে চেয়েছিলেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজি না হওয়ায় তিনি মামলা না করে চলে গেছেন।পুলিশ সূত্র জানায়, নাজিম উদ্দিন ভূঁইয়ার সঙ্গে মামলার বাদী নুর মোহাম্মদের জমির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে।সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, শনিবার বিকেলে একদল যুবক নিউগিনি আবাসন প্রকল্পের ভেতরের একটি ফটকে গিয়ে হামলা চালায়। পরে ভেতরে ঢুকে তারা বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। নাজিম উদ্দিন ভূঁইয়ার অভিযোগ, আগের হামলার ঘটনায় জামিনে মুক্ত হয়ে আসামিরা সন্ত্রাসী ভাড়া করে তাঁর প্রকল্পে আবার এ হামলা করিয়েছেন।.এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতেও নিউগিনি প্রপার্টিজের ওই প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল। সে সময় সেখানে থাকা জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনাটি নিয়ে সালমান মুক্তাদিরের পোস্ট করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২৬ সেপ্টেম্বরের হামলার ঘটনায় অন্যতম ‘সমন্বয়ক’ হিসেবে চিহ্নিত মো. যুবরাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যুবরাজ মিরপুরের ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম ওরফে ‘কিলার’ ইব্রাহিমের বাহিনীর সদস্য হিসেবে পরিচিত।.নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪.তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ওই দিন ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে বসে ১৩ জন হামলার পরিকল্পনা করেন। তখন মামলার ১ নম্বর আসামি শাহরিয়ার মাহমুদ হামলা চালাতে ইব্রাহিমের সঙ্গে এক কোটি টাকার চুক্তি করেন। পরে ইব্রাহিম লোকজন জড়ো করে যুবরাজকে হামলার দায়িত্ব দেন।২৬ সেপ্টেম্বরের ঘটনায় হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে আটজন ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন।তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ওই হামলায় জড়িত আরও ৯ জনকে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/q4v5mm059u

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা

১

৮ গোলের ম্যাচে শেষ মুহূর্তের নাটকে ড্র করেও ১৮ নম্বরে ইউনাইটেড

২

সালমান এফ রহমান ‘পর্যবেক্ষক’ হিসেবে বিদেশি আইনজীবী আনতে পারবেন: প্রসিকিউটর

৩

ভারতের তিন রাজ্যে বড় অস্ত্র পাচার চক্রের সন্ধান, উদ্ধার ৪৪ হাজার কার্তুজ

৪

রিয়াদে আরামকোর ভবনে হামলা, ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭২

৫

‘আব্বা, আপনার বেতন আমার লাগবে না, শুধু আপনি হলেই হতো আমার’

৬

ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, ৩ সন্দেহভাজন আটক

৭

নামের মিল হওয়ায় বিনা অপরাধে কারাগারে থাকা আলমাসকে মুক্তির নির্দেশ

৮

‘গাভিটি ছিল আমার একমাত্র সম্বল, এখন আমি দিশাহারা’

৯

শেখ হাসিনা ফিরে এলে জনগণ তাঁকে সংবর্ধনা জানাবে, এমনটা কখনোই হবে না: রিজভী

১০

উইগ্রো টেকনোলজিস: কৃষির সাথে, কৃষকের পাশে যে প্রতিষ্ঠান | এক বাংলাদেশ এক ইন্টারনেট

১১

আঁধার ঠেলে ২৮ বছর; খুলনায় প্রথম আলোর জন্মদিন উদ্‌যাপন

১২

ভালো বেতনে চাকরি আর উপযুক্ত পাত্রে বিয়ের আশ্বাস, পড়েন পাচারকারীদের ফাঁদে

১৩

আড়াই শ বছরের বাণিজ্যের সাক্ষী

১৪

জিডিপির হিসাবে গরমিল পাওয়া গেছে, জানালেন অর্থমন্ত্রী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

১৫

গানে গানে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

১৬

২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী

১৭

ডিসিকে অপসারণে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিল জয়পুরহাট জেলা ছাত্রদল

১৮

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ এক আইনজীবীর

১৯

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি

২০