১১ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, মরদেহ বাড়িতে পৌঁছালে মারা যান বাবাও

কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় বড় ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টা পর মারা গেছেন বাবা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছেলে ও রাত ১১টার দিকে বাবার মৃত্যু হয়। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় গোরস্তানে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়েছে।মারা যাওয়া দুজন হলেন আবদুল মান্নান (৫৯) ও তাঁর বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)। তাঁরা চৌড়হাস ফুলতলা এলাকার বাসিন্দা।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কয়েক বছর ধরে তিনি বিছানায় শয্যাশায়ী ছিলেন। তাঁর চার ছেলে-মেয়ে। বড় ছেলে মাহফুজুর কুষ্টিয়া শহরের একটি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) কাজ করতেন। প্রায় আট মাস আগে তিনি বিয়ে করেন। বাবার সঙ্গে একই বাড়িতে থাকতেন মাহফুজুর। বাবার অসুস্থতাসহ পারিবারিক নানা বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় থাকতেন।.গতকাল বিকেল পাঁচটার দিকে ছাপাখানায় কাজ করার সময় বাড়ি থেকে ফোন করে মাহফুজুরকে জানানো হয়, তাঁর বাবা বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এ খবর পাওয়ার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মাহফুজুরের সহকর্মী শিপন ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে মাহফুজুর অফিসের চেয়ারে বসে ছিলেন। ফোনে বাবার অসুস্থতার খবর পাওয়ার পর তিনি চেয়ারের একদিকে হেলে পড়েন। এরপর তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে আটটার দিকে তাঁর মরদেহ বাড়িতে নেওয়া হয়।.গতকাল রাতেই ছেলের মরদেহ বাড়িতে নেওয়ার খবর আবদুল মান্নানকে জানানো হয়। এরপর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে রাত ১১টার দিকে বিছানাতেই আবদুল মান্নানের মৃত্যু হয়।ফিরোজ আহমেদ, মাহফুজুরের স্বজন.মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মাহফুজুরের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন হাসপাতালটির জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক রুমন রহমান।গতকাল রাতেই ছেলের মরদেহ বাড়িতে নেওয়ার খবর আবদুল মান্নানকে জানানো হয়। এরপর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন জানিয়ে মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, একপর্যায়ে রাত ১১টার দিকে বিছানাতেই আবদুল মান্নানের মৃত্যু হয়।ঘটনাটি হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন ৫ নম্বর চৌড়হাস ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল হক। তিনি বলেন, ছেলেটি ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। আজ সকালে বাবা ও ছেলেকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/4tqj7esrpq

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, মরদেহ বাড়িতে পৌঁছালে মারা যান বাবাও

১

আর্ট ঢাকায় বিক্রি হলো অর্ধেকের বেশি কাজ, সবচেয়ে দামি শিল্পকর্মটির মূল্য কত

২

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত

৩

বিধ্বংসী সেঞ্চুরিতে বাবাকে দেওয়া কথা রাখলেন শেবাগের ছেলে

৪

৫০ হাজার টাকা বেতন হলে ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক, আবেদন করবেন কীভাবে

৫

নেতানিয়াহু অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হয়েও কি ইরানে আবার হামলার সিদ্ধান্ত নিতে পারবেন

৬

হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

৭

সাবেক দুই সেনা কর্মকর্তা আবারও রিমান্ডে

৮

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ যুবককে পুলিশে দিলেন ছাত্রদল নেতা

৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

কর্মচারী সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

১১

হিপা গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান

১২

রাতের অন্ধকারে একটা-দুইটা গাড়িতে আগুন দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে ভারতের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে সরকার

১৪

সাত জেলায় গাড়িতে আগুন, ফরিদপুরে বাসচালকের মৃত্যু ও অন্যান্য খবর

১৫

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, একজনের মৃত্যু

১৬

এলডিসি পেছানোর সুযোগে কপ৩১ থেকে বাংলাদেশ কী আশা করতে পারে?

১৭

সন্ধ্যায় সারা দিনের খবর

১৮

মামলা যখন ফাইল হয়, কখনো গায়ে ‘রাজনৈতিক’ লেখা থাকে না: আইনমন্ত্রী

১৯

‘আমরা পালাইনি’

২০