১২ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

নিরাপত্তাজনিত উদ্বেগে কাতারে ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে ফেডারেশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কবার্তার আলোকে প্রাক্‌-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্প ও প্রতিযোগিতায় অংশগ্রহণ বাতিল করা হয়েছে। কাতারে ১৯ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী তিনটি দল ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি।.চিঠিতে কাতারের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের জন্য জারি করা বিশেষ নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষাই সব সময় আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।’যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা গতকালই খেলোয়াড়দের ক্লাবগুলোকে বিষয়টি জানিয়েছে। ফিফা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি ঘোষণা না করা পর্যন্ত খেলোয়াড়দের এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করার অনুরোধ জানানো হয়েছে।.রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও ফিফা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।.মেসি–রোনালদো: দুর্বল ও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কার গোল বেশি.গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর কাতারের জন্য তাদের ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করে। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণ পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়।সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হুতিদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ওই হালনাগাদ সতর্কতা জারি করা হয়েছিল।.কাতারে ৪৮ দল নিয়ে অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ আয়োজন করা হবে। ‘জে’ গ্রুপে ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের আসর শুরু করার কথা ছিল এবং এরপর চিলি ও আলজেরিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল তাদের।গত বছরও কাতারে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেবার যুক্তরাষ্ট্র শেষ ৩২ দলের রাউন্ড পর্যন্ত পৌঁছাতে পেরেছিল। কাতার ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর এ টুর্নামেন্ট আয়োজন করবে।

Source: https://www.prothomalo.com/sports/football/mgll181134

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

১

ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?

২

৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই

৩

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন

৪

হারিয়ে গেছে জলপথের সেই জীবনচিত্র

৫

বৈরুতে সাবেক ইরাকি আইনপ্রণেতার মরদেহ উদ্ধার

৬

চেহারায় এত মিল! বলিউডের এই ৬ তারকার 'হলিউডতুতো' জমজ ভাইবোনদেরকে চেনেন কি

৭

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

৮

এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ

৯

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে যা জানা গেল

১০

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

১১

লি চ্যাং ডংয়ের সঙ্গে ১৯ বছর পর জিওন

১২

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান

১৩

গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস

১৪

ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি

১৫

কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি

১৬

এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির প্রধান সুবিধাগুলো কী কী

১৭

অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী

১৮

৮টি পিস্তল নিয়ে ভিডিও ভাইরাল সেই বুলেট হৃদয় গ্রেপ্তার

১৯

১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

২০