১২ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নুসরাত তাবাসসুম বললেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব’

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বলছেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’ গতকাল বুধবার দিবাগত রাত ১টায় নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নুসরাত। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। নুসরাতের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে গতকাল রাতে অভিযোগ করেন দলটির নেতারা। গতকাল দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।.ঘটনার বিষয়ে নুসরাত তাঁর ফেসবুক পোস্টে বলেন, বাড়িতে পেট্রোলবোমা মারা হয়েছে। কারা মেরেছে, তা তিনি জানেন না। এভাবে কণ্ঠ রোধ করা যাবে ভেবে থাকলে তা ভুল।নুসরাত লিখেছেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে একাধিক ছবিসহ আরেকটি ফেসবুক পোস্ট দেন নুসরাত। পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁর দাদার বানানো বাড়িঘর, তাঁদের বড় হওয়ার স্থান পুড়েছে। পুড়ে খাক হয়েছে ছাগলের ছানা।.এই পোস্টে নুসরাত আরও লিখেছেন, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। এসব করে কি আর করবে!’.এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ.ঘটনার বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই সময়ের মধ্যে আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। দুটি ছাগল পুড়ে গেছে।.আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম

Source: https://www.prothomalo.com/politics/fftinbwa3l

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত তাবাসসুম বললেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব’

১

দোজখের আগুন থেকে বাঁচার সবচেয়ে সহজ ৬ পথ

২

নিরাপত্তাশঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

৩

ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?

৪

৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই

৫

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন

৬

হারিয়ে গেছে জলপথের সেই জীবনচিত্র

৭

বৈরুতে সাবেক ইরাকি আইনপ্রণেতার মরদেহ উদ্ধার

৮

চেহারায় এত মিল! বলিউডের এই ৬ তারকার 'হলিউডতুতো' জমজ ভাইবোনদেরকে চেনেন কি

৯

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

১০

এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ

১১

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে যা জানা গেল

১২

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

১৩

লি চ্যাং ডংয়ের সঙ্গে ১৯ বছর পর জিওন

১৪

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান

১৫

গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস

১৬

ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি

১৭

কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি

১৮

এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির প্রধান সুবিধাগুলো কী কী

১৯

অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী

২০