১৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের

শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।গত এক সপ্তাহের মধ্যে বাজারে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫০-৫৮ টাকা হয়েছে।.রাজধানীর বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতকালীন বিভিন্ন ধরনের আগাম সবজি। সরবরাহ বাড়ায় এসব সবজির দাম আগের তুলনায় কমতে শুরু করেছে। গত দুই সপ্তাহের মধ্যে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দামও।বিক্রেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে শীত নামা শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ সব এলাকায় শীত নামতে আরও ১৫–২০ দিন সময় লাগতে পারে। সাধারণত শীতের মৌসুম পুরোপুরি শুরু হলে সবজির উৎপাদন ও সরবরাহ বেশি থাকে; তখন দামও তুলনামূলক কমে যায়। তবে ভালো লাভের আশায় অনেক কৃষক আগাম সবজি চাষ করে। এসব সবজিই এখন বাজারে আসছে।সরকারি সংস্থা টিসিবি তথ্য অনুসারে, গত এক সপ্তাহের মধ্যে বাজারে মোটা চালের দাম কেজিতে ৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫০-৫৮ টাকা হয়েছে। আর চিনির দাম কেজিতে ২ টাকা বেড়ে ১১০-১১৫ টাকা হয়েছে।.গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁও তালতলা বাজার ঘুরে এবং ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।.দুই সপ্তাহের মধ্যে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দামও। ব্রয়লার ১৭০–১৮০ এবং ফার্মের মুরগির বাদামি ডিম প্রতি ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।.গতকাল সকালে কৃষি মার্কেটে যেতেই প্রথমে কথা হয় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী তাজুল ইসলামের সঙ্গে। ওই সময় তাঁর হাতে থাকা বাজারের ব্যাগে একটি মাঝারি আকারের ফুলকপি আর আধা কেজি শিম ছিল, যা কিনতে তাঁর খরচ হয়েছে ৬৫ টাকা। এর মধ্যে ফুলকপি কিনেছেন ৩৫ টাকায়, আর আধা কেজি শিম কিনেছেন ৩০ টাকায়। এই বাজারের সঙ্গে আধা কেজি মুলা ও এক আঁটি লালশাক নিলে খরচ দাঁড়াবে ১০০ টাকা।বাজারে আসা নতুন দেশি টমেটো আর আলুও ছিল ওই দোকানে। কিন্তু তা কেনেননি তাজুল ইসলাম। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন টমেটোর কেজি ১৪০ টাকা। আর নতুন আলুর কেজি ১২০ টাকা। এগুলো কিনলে অন্য বাজার আর করা যাবে না। কিছুদিন পর দাম কমলে তখন কিনব।’.বিক্রেতারা জানিয়েছেন, বাজারে শিম, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ শীতের বিভিন্ন সবজির সরবরাহ বাড়ছে। এগুলো শীতের আগাম সবজি। এ কারণে দাম কিছুটা বেশি। সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করবে।ইতিমধ্যে বেশ কয়েকটি সবজির দাম কিছুটা কমেছে। যেমন দুই সপ্তাহ আগে বড় আকারের ফুলকপির দাম ছিল ৬০–৭০ টাকা, যা গতকাল ৪০–৫০ টাকায় বিক্রি হয়েছে। নতুন আলুর দামও কেজিতে ৩০ টাকা কমে ১২০ টাকা হয়েছে। অবশ্য পুরোনো আলুর দাম কম, কেজি মাত্র ২০–২৫ টাকা। এ ছাড়া কাঁচা মরিচের দাম কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকা হয়েছে। বাজারে নতুন মৌসুমের দেশি টমেটো উঠতে শুরু করেছে। কেজি এখন ১২০ থেকে ১৩০ টাকা। আর আমদানি করা টমেটো বিক্রি হয় ১১০–১২০ টাকায়। অন্যান্য সবজি আগের দামে স্থিতিশীল রয়েছে।বাজারে কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা কেজি বিক্রি হয়েছিল। গত দুই সপ্তাহে এ দাম কেজিতে ২০ টাকা কমে ১৭০–১৮০ টাকা হয়েছে। আর ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দামও প্রতি ডজন ১০ টাকা কমে ১৫০ টাকা হয়েছে।

Source: https://www.prothomalo.com/business/economics/3wv2qg4rao

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

১

সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের

২

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়

৩

রেডাং আইল্যান্ড ভ্রমণ: কুয়ালালামপুর থেকে যেভাবে যাবেন, খরচ কত

৪

লোডশেডিংয়ের যত সুবিধা

৫

কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

৬

১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয়

৭

বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে

৮

চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

৯

যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি

১০

আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ

১১

শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

১২

আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতের মামলা

১৩

জেনসেন হুয়াংকে চাকরি দেওয়ার ইঙ্গিত ইলন মাস্কের

১৪

বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন

১৫

দশ বছর ধরে নিখোঁজ মোকলেছুর, পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই

১৬

উপকূল দিবস ঘোষণা ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

১৭

পরপর দুই ঘটনা ভাবিয়ে তুলেছে এনসিপি নেতাদের

১৮

উত্তরায় এখন আর দেখা যাচ্ছে না চীনা ভ্লগারদের

১৯

এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা ছোড়ার দাবি

২০