১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাসদ–মার্ক্সবাদীর কনভেনশনে অংশ নিলেন ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থী নেতারা

‘ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন’ আহ্বানে তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন করেছে বামপন্থী রাজনৈতিক দল বাসদ (মার্ক্সবাদী)। আজ শুক্রবার বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কনভেনশন হয়। এতে পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থী নেতারাও অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন।কনভেনশনের আগে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দলটি একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহীদ মিনারে এসে শেষ হয়। দলটির সঙ্গে যুক্ত কৃষক, শ্রমিক, ছাত্র, বিভিন্ন জাতিসত্তা ও দলিত জনগোষ্ঠীর ব্যক্তিরা এই আয়োজনে অংশ নেন।.কনভেনশনে ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার (কমিউনিস্ট) সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ আজ বিশ্বসভ্যতার জন্য চূড়ান্ত হুমকি। পুঁজিবাদের তীব্র অর্থনৈতিক সংকট, যুদ্ধ, বেকারত্ব, ছাঁটাই ও মূল্যস্ফীতিতে সারা বিশ্বের জনগণ বিপর্যস্ত। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সর্বহারা শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর জন্য একটি সঠিক বিপ্লবী দল প্রয়োজন। বাসদ (মার্ক্সবাদী) ওই আন্দোলন গড়ে তুলছে।.শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক পুবুদু জয়াগোদা বলেন, দেশে দেশে যেসব গণ–আন্দোলন গড়ে উঠছে, সঠিক কোনো বিপ্লবী দল নেতৃত্ব দিতে পারলে তা বিপ্লবী গণ–আন্দোলনে পরিণত হতে পারে। বাসদের (মার্ক্সবাদী) সঙ্গে তাঁর দলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে বলে তিনি উল্লেখ করেন।.নেপালের শ্রমজীবী পার্টির পক্ষ থেকে কুমার উপাধ্যায় কনভেনশনে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আজ প্রয়োজন সাম্রাজ্যবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন। মানুষের এত বড় শত্রুকে চিনতে হবে। এর বিরুদ্ধে যুদ্ধের জন্য একটি সঠিক আদর্শ ও বিপ্লবী দল গড়ে তুলতে হবে। কমরেড শিবদাস ঘোষের চিন্তা এ ক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা করতে পারে।’ অনুষ্ঠানে নেপালের কমিউনিস্ট পার্টির (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য নরেন্দ্র বাহাদুর সিংও বক্তব্য দেন।.বাসদের (মার্ক্সবাদী) সদস্য জয়দীপ ভট্টাচার্যের সঞ্চালনায় কনভেনশনে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা। তিনি বলেন, সমাজের বৈষম্য, অন্যায় ও অবিচার থেকে মুক্তির লক্ষ্যে একটি সঠিক বিপ্লবী দলের নেতৃত্বে গণ–আন্দোলন গড়ে তুলতে হবে। বাসদ (মার্ক্সবাদী) বাংলাদেশের বুকে একটি সত্যিকারের বিপ্লবী দল গড়ে তোলার লক্ষ্যে লড়াই করছে।

Source: https://www.prothomalo.com/politics/vbqivjrfdx

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসদ–মার্ক্সবাদীর কনভেনশনে অংশ নিলেন ভারত, শ্রীলঙ্কা ও নেপালের বামপন্থী নেতারা

১

কুষ্টিয়ায় এনসিপির এমপি নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

২

শ্রমিক দল নেতাকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

৩

একটি রঙিন টিভি কেনার জন্য ‘এইসব দিনরাত্রি’ লিখেছিলেন হুমায়ূন আহমেদ

৪

এক দিনে মৌসুমের সর্বোচ্চ পর্যটক গেলেন সেন্ট মার্টিন

৫

৩০০ টাকায় ১০ কেজি চাল কিনতে পারছেন পোশাকশ্রমিকেরা

৬

যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি আস্থা কমছে ইউরোপের

৭

ককটেলের সঙ্গে চিরকুট—এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি

৮

দুই মাসে কাটা হয়েছে চার শতাধিক গাছ

৯

ইংল্যান্ডকে গুঁড়িয়ে ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নেওয়া কে এই বিয়ার্ডম্যান

১০

বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক, মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫

১১

দজ্জালের ছায়া ও আমেরিকার আয়না

১২

বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরান

১৩

ক্যানসার রোগীদের জন্য ঢাকায় যেখানে থাকা–খাওয়া ফ্রি, আছে নার্স–অ্যাম্বুলেন্স সেবা

১৪

‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

১৫

সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের

১৬

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়

১৭

রেডাং আইল্যান্ড ভ্রমণ: কুয়ালালামপুর থেকে যেভাবে যাবেন, খরচ কত

১৮

লোডশেডিংয়ের যত সুবিধা

১৯

কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

২০