১৪ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে দণ্ড ভোগ করতে হবে: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। আইনের আওতায় তাঁর যে দণ্ড হয়েছে, তা তাঁকে ভোগ করতে হবে। মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্রহত্যা ও শ্রমিকহত্যার জন্য শেখ হাসিনার যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাঁকে ভোগ করতে হবে।

আজ শনিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

গুম-খুন ও নানা ধরনের নিপীড়ন-নির্যাতন চালিয়েও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি বলে মন্তব্য করেছেন রিজভী।

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড করে যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তাঁরা বুক চিতিয়ে লড়াই করেছেন। যুবদল নেতা রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাঁদের মাথা নত করানো যায়নি।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তির মাথা নত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে-পথে ব্যারিকেড গড়ে তুলবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

Source: https://www.prothomalo.com/politics/3ig1zpdqfw

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধিতে নবীজির ৭ প্রেমময় সুন্নত

১

রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

২

বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, ঘুসিতে প্রাণ গেল চা দোকানির

৩

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর

৪

১৩২৪ কেজি গরুর মাংস ও ৭০০ লাউ দিয়ে মাষকলাই ডাল, মেজবান খেল ১০ হাজার মানুষ

৫

সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন

৬

চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ: সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার

৭

শেখ হাসিনাকে দণ্ড ভোগ করতে হবে: রুহুল কবির রিজভী

৮

হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী

৯

এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল

১০

বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের

১১

কংগ্রেসের ভারত সম্মেলনে আসতে দেওয়া হয়নি নরওয়ের সেই সাংবাদিকসহ ১১৫ অতিথিকে

১২

কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেপ্তার: পুলিশ

১৪

বিস্মৃতির আড়াল থেকে আবির্ভাব

১৫

ঝগড়া মিটিয়ে দেওয়া যুবককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ

১৬

প্রতিবন্ধীর সুরক্ষা: নথির আড়ালে, নীতির অন্তরালে

১৭

৭ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু

১৮

খাবারেই সচেতনতা, ডায়াবেটিসে সুস্থতা

১৯

আলভারেজের গোলের উল্টো ফল পেল আর্জেন্টিনা, থামল পাজের জয়রথও

২০