১৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান

হরমুজ প্রণালিতে ২০ লাখের বেশি ব্যারেল (প্রায় ৩১ কোটি ৮০ লাখ লিটার) অপরিশোধিত তেলবোঝাই একটি সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভাষ্যমতে, হরমুজে মাইনের আঘাতে আগুন ধরার পর জাহাজটি ডুবে যায়। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এ কথা জানায়। তারা বলেছে, হরমুজ প্রাণলির দক্ষিণে ‘অননুমোদিত’ পথে চলার সময় দুটি তেলবাহী জাহাজে মাইন আঘাত হানে। মাইন বিস্ফোরণের পর দুটিতেই আগুন ধরে। এর একটি সুপারট্যাংকার। তবে এসব ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। জাহাজ দুটির নাম বা সেগুলো কোন দেশের, তা–ও জানায়নি আইআরজিসি।.ছয় দিনে ১১ তেলবাহী জাহাজ আক্রান্তহরমুজ প্রণালিতে গত কয়েক দিনে একাধিক জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার কথা জানিয়েছে ইরান। গত মঙ্গলবার (১০ নভেম্বর) এএফপির প্রতিবেদনে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে যাওয়ার কথা জানানো হয়। দুটিই বিস্ফোরণের পর জ্বলছিল বলে জানিয়েছিল আইআরজিসি।দুই দিন পর বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার দুটি ও বৃহস্পতিবার আরও দুটি তেলবাহী জাহাজে মাইন বিস্ফোরণের কথা জানায় ইরান। ওই দাবিও তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি।গতকাল শনিবার রয়টার্স ও এএফপির খবরে হরমুজে তিনটি তেলবাহী জাহাজে মাইনের আঘাতে আগুন লাগার দাবি উঠে আসে। আজ আরও দুটি জাহাজে আগুন লাগার কথা জানায় আইআরজিসি।ইরানের দাবিমতে, আজ নিয়ে ছয় দিনে হরমুজে মোট ১১টি তেলবাহী জাহাজ মাইন আঘাত হানে ও আগুন লাগে। তবে জাহাজগুলোর নাম–পরিচয় না থাকায় এগুলো ১১টি আলাদা জাহাজ কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।.নাবিকেরা নিরাপদএদিকে যুক্তরাজ্যের নৌবাণিজ্যবিষয়ক সংস্থা ইউকেএমটিও আজ পারস্য উপসাগরে একটি তেলবাহী জাহাজে হামলার খবর দিয়েছে।সংস্থাটির তথ্য অনুযায়ী, জাহাজের নাবিকেরা নিরাপদ আছেন। তবে ক্ষয়ক্ষতি ও সার্বিক অবস্থা সম্পর্কে এখনো জানা যায়নি।আইআরজিসির জানানো ঘটনার সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কি না, তা স্পষ্ট নয়।.হরমুজে চলাচলে বাধাগত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করে তেহরান। জাহাজগুলোকে ইরানের অনুমোদিত পথ ব্যবহার করতে হচ্ছে। অনুমতি ছাড়া চলা জাহাজগুলোকে নিয়মিত নিশানা করেছে দেশটি।এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ পার হতে তেলবাহী জাহাজগুলোকে সহায়তাও করছে মার্কিন বাহিনী। যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক–পঞ্চমাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হতো।মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সম্প্রতি দাবি করেছে, প্রণালির প্রধান নৌপথগুলো থেকে তারা সব মাইন সরিয়ে ফেলেছে।সেন্টকম গত মাসে জানিয়েছিল, গ্রীষ্মের পর থেকে হরমুজ দিয়ে তারা উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে।

Source: https://www.prothomalo.com/world/middle-east/5wqazsi77a

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিরক্ষাশিল্পে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: হুমায়ুন কবির

১

৭ ইনিংসেই ৫১৫ রান, হৃদয়ের ব্যাটে রেকর্ডের গান

২

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

৩

হরমুজে মাইনের আঘাতে ডুবেছে সুপারট্যাংকার, ছিল ২০ লাখ ব্যারেল তেল: ইরান

৪

তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা নুসরাতের, একটি শব্দ এক্সপাঞ্জ চান স্বরাষ্ট্রমন্ত্রী

৫

মাস্তুলের ১৪ বছর পূর্তিতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা সহায়তা

৬

গোপালগঞ্জের ডিসি-এসপিকে সরিয়ে দেওয়া হলো

৭

শ্রমিক অসন্তোষে সাভার ও আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ

৮

শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরতে চান, নাকি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের কৌশল?

৯

কাতারে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

১০

অফিসের ‘আইটির লোক’ তৈরি হবে মিরপুরে

১১

বাড়িতে একা থাকতেন প্রবাসী, রাতে দরজার সামনে পড়ে ছিল মরদেহ

১২

উইন্ডোজ ১১ ব্যবহারের কিছু শর্টকাট

১৩

আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী

১৪

১৫ ঘণ্টার বিমানভ্রমণ আর ৩ দিনের প্রস্তুতি—প্রোটিয়াদের বিপক্ষে পাহাড়সম চ্যালেঞ্জ বাংলাদেশের

১৫

১৭ বছর ধরে ঘরহারা জিয়া গাইন ও মিনতিরা, জলবায়ু সম্মেলন তাঁদের কী দেবে

১৬

কেন ঘন ধোঁয়ায় ঢেকে গেল তেহরানের আকাশ?

১৭

স্ত্রী–সন্তানের নামে ফ্ল্যাট–প্লট কিনলে আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে

১৮

‘মনে মনে তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, অপু–বুবলী নন, কাকে বলেছিলেন শাকিব

১৯

কখনোই সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাইনি: জোভান

২০