১৮ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী

চাকরির বিজ্ঞপ্তিতে পদের দায়িত্ব, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত স্পষ্টভাবে লেখা থাকে। কিন্তু বেতনের ঘরটি প্রায়ই ফাঁকা থাকে। কোথাও লেখা থাকে ‘আলোচনা সাপেক্ষে’, আবার কোথাও ‘আকর্ষণীয় বেতন’। ফলে আবেদন করার আগে প্রার্থীরা জানতে পারেন না, কাজটির বিনিময়ে ঠিক কত টাকা পারিশ্রমিক মিলবে। চাকরির বাজারের এই অস্বচ্ছ চিত্র বদলাতে বড় উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে নতুন চাকরির বিজ্ঞপ্তিতে বেতনের অঙ্ক উল্লেখ করা নিয়োগদাতাদের জন্য বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। এর মূল লক্ষ্য হলো চাকরিপ্রার্থীদের সময় ও শ্রম বাঁচানো। পাশাপাশি নারী ও তরুণদের ক্ষেত্রে বেতনবৈষম্য দূর করাও এর অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশের বেসরকারি চাকরির বাজারেও বেতন গোপন রাখার এমন প্রবণতা দীর্ঘদিনের।.যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, নতুন চাকরির বিজ্ঞপ্তিতে নিয়োগদাতাদের অবশ্যই বেতনের তথ্য প্রকাশ করতে হবে। এ জন্য কঠোর আইনি বাধ্যবাধকতা তৈরির পরিকল্পনা করছে দেশটির সরকার।প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, চাকরির আবেদন করার আগেই একজন তরুণ কিংবা পরিবারের দায়িত্বে থাকা ব্যক্তির জানা উচিত, ওই কাজের জন্য কত টাকা বেতন দেওয়া হবে। শুধু কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই নয়, কর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।যুক্তরাজ্যের ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের সাধারণ সম্পাদক পল নওয়াক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, চাকরির বিজ্ঞপ্তিতে ‘প্রতিযোগিতামূলক বেতন’ লেখা দেখে আবেদন করার অভিজ্ঞতা অনেকের জন্যই হতাশাজনক। বেতন প্রকাশ বাধ্যতামূলক হলে এই অনিশ্চয়তা দূর হবে।বেতন প্রকাশের এই উদ্যোগের পেছনে আরেকটি বড় যুক্তি হলো, তথ্যের অসমতা কমানো। বিশেষ করে নারী ও তরুণেরা অনেক সময় নিজেদের কাজের প্রকৃত বাজারমূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান না। ফলে একই ধরনের কাজ করেও তাঁরা তুলনামূলক কম বেতন পান। বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ থাকলে আবেদনকারীরা আগেই নিজেদের যোগ্যতা ও পারিশ্রমিকের বিষয়টি যাচাই করতে পারবেন।.যুক্তরাজ্যের এই উদ্যোগ বাংলাদেশের বেসরকারি চাকরির বাজারের একটি পরিচিত সংকটকে নতুন করে সামনে এনেছে। দেশে সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে পদের বিপরীতে বেতন স্কেল ও গ্রেড নির্দিষ্ট করে দেওয়া থাকে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে পদের বিবরণ ও যোগ্যতার শর্ত বিস্তারিত থাকলেও বেতনের জায়গায় প্রায়ই লেখা থাকে ‘আলোচনা সাপেক্ষে’।ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানবসম্পদ ব্যবস্থাপনা ও বিপণনসহ প্রায় সব খাতের বিজ্ঞপ্তিতেই এমন প্রবণতা দেখা যায়। ফলে কত টাকা বেতন পাওয়া যাবে, তা না জেনেই প্রার্থীদের আবেদন করতে হয়।সদ্য স্নাতক শেষ করা তরুণদের জন্য এই পরিস্থিতি আরও জটিল। কাজের অভিজ্ঞতা না থাকায় কোন পদের জন্য কত টাকা বেতন চাওয়া যুক্তিযুক্ত, তা তাঁরা বুঝে উঠতে পারেন না। আবার সাক্ষাৎকারের আগে বেতন জানতে চাইলে নিয়োগদাতার কাছে নেতিবাচক ধারণা তৈরি হওয়ার ভয়ও থাকে।.নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে .সদ্য স্নাতক শেষ করে চাকরি খুঁজছেন সাকিব সালিম দীপ্ত । তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে পছন্দের পদ পেলেও বেতন উল্লেখ না থাকায় আবেদন করতে দ্বিধায় পড়েন। বেতন কত হতে পারে, সে সম্পর্কে ধারণা না থাকায় নিজের প্রত্যাশা ঠিক করাও কঠিন হয়ে পড়ে।আরেক চাকরিপ্রার্থী সুপন রায়ের অভিজ্ঞতাও প্রায় একই রকম। নতুন চাকরিতে কত টাকা বেতন চাইবেন, তা নিয়ে সব সময় সংশয়ে থাকেন তিনি। বেশি বেতন চাইলে নিয়োগদাতা বাদ দিতে পারেন—এমন ভয় কাজ করে। আবার কম বেতন চাইলে নিজের যোগ্যতার সঠিক মূল্যায়ন হবে না, সেই দুশ্চিন্তাও থাকে।.বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে.চাকরির বিজ্ঞপ্তিতে বেতন উল্লেখ না করার প্রবণতাকে পেশাদার মানবসম্পদ ব্যবস্থাপনার পরিপন্থী বলে মনে করেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণাপ্রতিষ্ঠান আইসিডিডিআরবির মানবসম্পদ বিভাগের প্রধান মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বাংলাদেশের অনেক বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে ‘আলোচনা সাপেক্ষে’ বা ‘আকর্ষণীয় বেতন’ লেখার চল রয়েছে। এটি আধুনিক মানবসম্পদ ব্যবস্থাপনার কোনো চর্চা নয়; বরং এর মাধ্যমে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি প্রকাশ পায়।বিশেষজ্ঞদের মতে, বেতন প্রকাশ বাধ্যতামূলক করা হলে এই অস্বচ্ছ পরিস্থিতির পরিবর্তন ঘটবে। আবেদন করার আগেই চাকরিপ্রার্থীরা পদের দায়িত্ব ও বেতনের তুলনা করতে পারবেন। এতে নিজের যোগ্যতা ও প্রত্যাশার সঙ্গে মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বাড়বে।.বেসরকারি চাকরিতে বেতন ‘আলোচনা সাপেক্ষে’, দর-কষাকষি কীভাবে করবেন চাকরিপ্রার্থীরা .উৎসব ভাতা ও মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটিসহ ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন ২১ নভেম্বর পর্যন্ত

Source: https://www.prothomalo.com/chakri/chakri-news/690542580o

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

১

চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী

২

সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান

৩

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

৪

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধস

৫

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

৬

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

৭

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

৮

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

৯

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

১০

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

১১

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

১৩

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১৪

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১৫

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

১৬

খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক

১৭

মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন দুই ইউপি সদস্য, ট্রাকচাপায় গেল প্রাণ

১৮

শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন

১৯

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা

২০