১৮ নভেম্বর ২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

ফুটবলে কিছু জার্সি শুধুই খেলার পোশাক নয়। তার সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস, আবেগ, উত্তরাধিকার। পর্তুগালের ৭ নম্বর জার্সি তেমনই এক নাম। কত বছর ধরে এই জার্সি পরেই মাঠ মাতিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই জার্সিতে নতুন একজন। তবে রোনালদোর উত্তরাধিকার মুছে ফেলার কোনো চেষ্টা নেই। পর্তুগিজ ফুটবল ফেডারেশন জার্সির ৭ সংখ্যাটির ওপর একটি আড়াআড়ি দাগ টেনে রেখেছে। রোনালদোর চিরস্থায়ী অবদানকে সম্মান জানাতেই এই আয়োজন।আর সেই জার্সি পরেই পর্তুগালের নতুন যুগের প্রথম জয়ের নায়ক কার্লোস ফর্বস। কার্ডিফে ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে আজ ৩-২ গোলে জিতেছে পর্তুগাল। ৭০ মিনিটে বদলি হিসেবে নামা ফর্বসের গোলেই এসেছে জয়। রোনালদো-পরবর্তী যুগে পর্তুগালের এটাই প্রথম জয়।.ম্যাচটা অবশ্য সহজ ছিল না। ১১ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের দারুণ বাঁকানো শটে এগিয়ে যায় পর্তুগাল। কিন্তু দুই মিনিটের মধ্যেই ওয়েলসের ডেভিড ব্রুকস সমতা ফেরান। বিরতির মিনিট পাঁচেক আগে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে সরবা টমাসের গোলে এগিয়ে যায় ওয়েলস। ৪৩ মিনিটে পর্তুগালকে আবার সমতায় ফেরান পেদ্রো নেতো।.এরপর ২২ বছর বয়সী ফর্বসের পালা। ৫৯ মিনিটে বদলি নেমেছিলেন। ৭০ মিনিটের দিকে বক্সের মধ্যে বুদ্ধিদীপ্ত মুভমেন্টে জায়গা তৈরি করে নিচু শটে বল জালে পাঠালেন। ৭ নম্বর জার্সির নতুন মালিকের জন্য এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত!.ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়ানো ব্রাজিলের অতৃপ্তি কোথায়. তবে শেষ দিকে নাটক আরও বাকি ছিল। দুই মিনিটের মধ্যে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেতো। ম্যাচের তখন ৭৪ মিনিট। ১০ জনের পর্তুগালকে তখন বেশ কিছুক্ষণ সামলাতে হয়েছে ওয়েলসের আক্রমণ। শেষ পর্যন্ত অবশ্য ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে গ্রুপের শীর্ষে থেকে লিগ শেষ করেছে তারা। .এদিকে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে। ৯৬ মিনিটে স্পটকিক থেকে গোল করেন আর্লিং হলান্ড। মার্টিন ওডেগার্ড ৮৪ মিনিটে সমতা ফেরানোর পর নাটকীয় শেষ গোলটা করেন হলান্ড।. শুক্রবার কোয়ার্টার ফাইনালের ড্র। পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ড থাকবে বাছাই করা চার দল হিসেবে। অন্য চার দল নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও স্পেন। দুই লেগের কোয়ার্টার ফাইনাল হবে আগামী বছর মার্চে। বিজয়ীরা খেলবে জুনের সেমিফাইনালে।.পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’

Source: https://www.prothomalo.com/sports/football/q1a78qiu9c

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

১

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

২

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

৩

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

৪

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

৫

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

৬

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

৮

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

৯

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১০

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

১১

খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক

১২

মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন দুই ইউপি সদস্য, ট্রাকচাপায় গেল প্রাণ

১৩

শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন

১৪

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা

১৫

ভেপে–চকলেটে, কুশ–কেটামিনের মতো নতুন মাদক, কেনাবেচাও আলাদা

১৬

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’

১৭

এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর

১৮

ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায়

১৯

মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’

২০