১৮ নভেম্বর ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা, ছোট আয়তন এবং নানা রাজনৈতিক ও জাতিগত সংকটের চ্যালেঞ্জ পেরিয়ে সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম শীর্ষ উন্নত অর্থনীতির দেশ। দেশটির এই অভাবনীয় অগ্রগতির মূলে রয়েছে দক্ষ নেতৃত্ব, দুর্নীতিমুক্ত প্রশাসন, মেধাভিত্তিক ব্যবস্থা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জাতীয় ঐক্য। তবে এই সাফল্য হুবহু অনুকরণ না করে বাংলাদেশের নিজস্ব বাস্তবতা অনুযায়ী সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগানো উচিত।মঙ্গলবার রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত এক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসনস ইন নেশন বিল্ডিং’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস।অনুষ্ঠানে ইউআইইউর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রাকিবুল মোস্তাফার লেখা ‘সিঙ্গাপুর: আ নেশন বিল্ডিং স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।.কয়েক প্রজন্মের প্রচেষ্টায় সিঙ্গাপুরসেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকায় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং। তিনি বলেন, সিঙ্গাপুরের উন্নয়ন কোনো একক প্রজন্মের কাজ নয়; দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কয়েক প্রজন্মের মানুষের প্রচেষ্টায় দেশটি আজকের অবস্থানে পৌঁছেছে। ঔপনিবেশিক শাসন, কমিউনিজম ও জাতিগত সংঘাতের কঠিন পথ পাড়ি দিয়ে দেশটি স্বাধীনতা, গণতন্ত্র, বহুজাতিসত্তার সহাবস্থান ও মেধাভিত্তিক ব্যবস্থাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করেছে।ফিলিপ অং মনে করেন, সিঙ্গাপুরের অভিজ্ঞতা অন্য দেশের জন্য সরাসরি অনুসরণযোগ্য কোনো ছক নয়। প্রতিটি দেশের ইতিহাস ও বাস্তবতা আলাদা। তাই বাংলাদেশ তার দক্ষ প্রতিষ্ঠান, সুশাসন, জাতীয় ঐক্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মতো বিষয়গুলো নিজেদের উপযোগী করে কাজে লাগাতে পারে।অনুষ্ঠানের সঞ্চালক অধ্যাপক এম. নিয়াজ আসাদুল্লাহ বলেন, একজন প্রকৌশল শিক্ষকের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লেখা এ বইয়ের বিশেষত্ব রয়েছে।.সিঙ্গাপুর কীভাবে সীমাবদ্ধতা কাটিয়ে একটি উচ্চ আয়ের দেশে পরিণত হয়েছে, তা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্যও গুরুত্বপূর্ণ উল্লেখ করে অধ্যাপক আসাদুল্লাহ বলেন, কৃষিপণ্য উৎপাদন থেকে কীভাবে উচ্চ মূল্য সংযোজিত শিল্পপণ্য রপ্তানিতে যাওয়া যায়, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কীভাবে বিনিয়োগ করা যায়—এসব প্রশ্নের উত্তর খুঁজতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে আসতে পারে। এ ধরনের আলোচনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, কূটনীতিক ও প্রকাশকদের একসঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি করে।মানুষের আচরণও গুরুত্বপূর্ণসিঙ্গাপুরে বাংলাদেশের সাবেক হাইকমিশনার রাষ্ট্রদূত মো. মুস্তাফিজুর রহমান বলেন, সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের শেখার বিষয় হিসেবে কার্যকর প্রতিষ্ঠান, নিয়ম মেনে চলা এবং নাগরিক দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ। তিনি তাঁর অভিজ্ঞতা থেকে বলেন, দুই দেশের মধ্যে নীতিগত শিক্ষা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ক্ষেত্রেও সহায়ক হতে পারে।.বইটির লেখক অধ্যাপক রাকিবুল মোস্তাফা বলেন, বইটি লিখতে তাঁর পাঁচ বছরের বেশি সময় লেগেছে। তিনি পেশায় প্রকৌশলী ও শিক্ষক। বইটিতে তিনি সিঙ্গাপুরে কাটানো সময়ের ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধির বিবরণ তুলে ধরেছেন।বইটির প্রকাশক মাহরুখ মহিউদ্দিন বলেন, এটি প্রচলিত অর্থে গবেষণাধর্মী বই নয়। তবে লেখকের গভীর পর্যবেক্ষণ ও আগ্রহের প্রতিফলন রয়েছে এতে। এমন বই পাঠকদের নতুনভাবে বিভিন্ন দেশ ও সমাজকে জানতে সাহায্য করে। বাংলাদেশের পাঠকদের কাছে সিঙ্গাপুরের অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার বিষয়টিও বইটি প্রকাশের অন্যতম কারণ।

Source: https://www.prothomalo.com/bangladesh/0hiji02kea

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান

১

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

২

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধস

৩

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

৪

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

৫

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

৬

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

৭

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

৮

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

৯

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

১১

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১২

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১৩

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

১৪

খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক

১৫

মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন দুই ইউপি সদস্য, ট্রাকচাপায় গেল প্রাণ

১৬

শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন

১৭

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা

১৮

ভেপে–চকলেটে, কুশ–কেটামিনের মতো নতুন মাদক, কেনাবেচাও আলাদা

১৯

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’

২০