১৮ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তি জাতীয় দলকে শক্তিশালী করতে পারে; কিন্তু সেটিই ফুটবলের উন্নয়নের একমাত্র পথ নয়। স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবলের সুযোগ তৈরি করাও জরুরি। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে আজ ভারত ও পাকিস্তানের দুই কোচের কথায় উঠে এসেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই বাস্তবতা।ভারতের কোচ নওশাদ মুসা মনে করেন, দেশের সঙ্গে শিকড়ের সম্পর্ক আছে এবং ভালো খেলেন—এমন প্রবাসী ফুটবলারদের দলে নেওয়ায় সমস্যা নেই। অন্যদিকে পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোর মতে, ১৫-২০ জন প্রবাসী ফুটবলার এনে জাতীয় দল গড়াই একমাত্র সমাধান হতে পারে না। স্থানীয় ফুটবলের উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে।ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়েই শিরোপা জিতেছে তারা। অন্যদিকে দীর্ঘদিন পর ফাইনালে উঠেও প্রথমবারের মতো শিরোপা জয়ের সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তান।.সারা বিশ্ব থেকে ১৫-২০ জন প্রবাসী খেলোয়াড় এনে জাতীয় দল গড়াই একমাত্র সমাধান হতে পারে না। স্থানীয় খেলোয়াড়দেরও পেশাদার ফুটবল খেলার সুযোগ দিতে হবে। তাদের মধ্যে দারুণ প্রতিভা আছে; কিন্তু সেই প্রতিভার বিকাশে নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল প্রয়োজন।নলবার্তো সোলানো, কোচ, পাকিস্তান ফুটবল দল.ম্যাচের পর সংবাদ সম্মেলনে দুই দেশের ফুটবলের উন্নয়ন, তরুণ খেলোয়াড়দের সামর্থ্য এবং প্রবাসী ফুটবলারদের ভূমিকা নিয়ে কথা বলেছেন দুই কোচ।ভারতের কোচ মুসা বলেন, ‘প্রবাসী ফুটবলারদের পাশাপাশি স্থানীয় তরুণদের ওপরও আস্থা রাখতে হবে।’.আর সোলানোর মত, ‘সারা বিশ্ব থেকে ১৫-২০ জন প্রবাসী খেলোয়াড় এনে জাতীয় দল গড়াই একমাত্র সমাধান হতে পারে না। স্থানীয় খেলোয়াড়দেরও পেশাদার ফুটবল খেলার সুযোগ দিতে হবে। তাদের মধ্যে দারুণ প্রতিভা আছে; কিন্তু সেই প্রতিভার বিকাশে নিয়মিত প্রতিযোগিতামূলক ফুটবল প্রয়োজন।’পাকিস্তানের ফুটবলের উন্নয়নে পেশাদার লিগ চালুর ওপর জোর দিয়েছেন সোলানো। তাঁর আশা, আগামী বছর দেশটিতে প্রথমবারের মতো পেশাদার লিগ চালুর পরিকল্পনা বাস্তবায়িত হবে। ভারতের ঘরোয়া ফুটবলের অগ্রগতির কথাও স্বীকার করেছেন তিনি।.পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত.‘ভারতের দিকে তাকান, তাদের কয়েকজন খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলেছে, আবার অন্য একটি দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গেছে। এটা প্রমাণ করে, ভারতে ফুটবলের কাজটা ভালো হচ্ছে।নলবার্তো সোলানো, কোচ, পাকিস্তান ফুটবল দল.ভারতের অগ্রগতি থেকে পাকিস্তানের শেখার আছে বলেও মনে করেন সোলানো। তাঁর ভাষায়, ‘ভারতের দিকে তাকান, তাদের কয়েকজন খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলেছে, আবার অন্য একটি দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গেছে। এটা প্রমাণ করে, ভারতে ফুটবলের কাজটা ভালো হচ্ছে।’.বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো সাম্প্রতিক সময়ে জাতীয় দল শক্তিশালী করতে প্রবাসী ফুটবলারদের দিকে ঝুঁকেছে। হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়াদের মতো ফুটবলারদের অন্তর্ভুক্তি বাংলাদেশের জাতীয় দলেও নতুন মাত্রা যোগ করেছে।তবে দুই কোচের বক্তব্যে স্পষ্ট, প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির পাশাপাশি স্থানীয় খেলোয়াড় তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনাও জরুরি।.যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান

Source: https://www.prothomalo.com/sports/football/ysshm2nx5j

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

১

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

২

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

৪

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

৫

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

৬

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

৭

খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক

৮

মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন দুই ইউপি সদস্য, ট্রাকচাপায় গেল প্রাণ

৯

শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন

১০

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা

১১

ভেপে–চকলেটে, কুশ–কেটামিনের মতো নতুন মাদক, কেনাবেচাও আলাদা

১২

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’

১৩

এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর

১৪

ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায়

১৫

মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’

১৬

ভারত–পাকিস্তান বলেই ফাইনালের চেয়েও বেশি কিছু

১৭

মালিকদের সুবিধাই কি সরকারের অগ্রাধিকার

১৮

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১৯

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২০