১৮ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড এখন মার্তিনেজেরও

গোলকিপারের জীবনটা অদ্ভুত। ৯০ মিনিটে ১০টি দুর্দান্ত সেভ করেও তিনি আলোচনার বাইরে থাকতে পারেন। আবার একটি ভুলে সব আলো কেড়ে নিতে পারেন প্রতিপক্ষের স্ট্রাইকার। এমিলিয়ানো মার্তিনেজ অবশ্য এমন গোলকিপার নন। গোল বাঁচানোর আনন্দ যেমন উপভোগ করেন, তেমনি গোল হজম করলে নিজেকে ক্ষমা করতে পারেন না সহজে।কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ের ম্যাচেও সেটি দেখা গেল। বাংলাদেশ সময় আজ ভোরে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে আর্জেন্টিনার গোলপোস্টের নিচে দাঁড়িয়ে শুধু একটি গোল ঠেকাননি মার্তিনেজ, গড়েছেন দেশের ফুটবলের ইতিহাসে নতুন এক রেকর্ডও।.কোস্টারিকাকে গোলবঞ্চিত রেখে আর্জেন্টিনার হয়ে ৪৭তম ম্যাচে ‘ক্লিন শিট’ তুলে নেন ২০২২ বিশ্বকাপজয়ী গোলকিপার। তাতেই ছুঁয়ে ফেলেছেন সের্হিও রোমেরোর রেকর্ড। এত দিন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ক্লিন শিটের রেকর্ডটি ছিল রোমেরোর একার।তবে দুজনের পরিসংখ্যানে আছে বড় পার্থক্য। রোমেরো এই ৪৭টি ক্লিন শিট পেয়েছিলেন ৯৬ ম্যাচে। সাফল্যের হার ৪৮.৯৬ শতাংশ। মার্তিনেজের লেগেছে মাত্র ৭১ ম্যাচ। সাফল্যের হার ৬৫.৭১ শতাংশ। অর্থাৎ জাতীয় দলের জার্সিতে গোলপোস্টের নিচে মার্তিনেজের নির্ভরযোগ্যতা কতটা, সেটি সংখ্যাতেই পরিষ্কার।.কোস্টারিকার বিপক্ষে ম্যাচে অবশ্য খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি তাঁকে। প্রথমার্ধের ১৮ মিনিটে একটি মুহূর্তে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই গোলকিপার। ডান দিক থেকে জেরাল্ড টেলরের নিখুঁত ক্রস। পেনাল্টি স্পট থেকে জোসিমার মেন্দেসের জোরালো ডান পায়ের শট। বলটা তখন প্রায় গোলের পথেই। কিন্তু মার্তিনেজের ক্ষিপ্র প্রতিক্রিয়া। শরীর ছুড়ে দিয়ে বাড়ানো হাতের সাহায্যে ফিরিয়ে দিলেন শটটি। ম্যাচে কোস্টারিকার সবচেয়ে বিপজ্জনক আক্রমণটিও থেমে গেল সেখানেই।.১০ বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি.ম্যাচ শেষে ৩৪ বছর বয়সী মার্তিনেজের কণ্ঠে ছিল স্বস্তি। চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকার পর আবার প্রথম একাদশে ফিরে বললেন, ‘আমি খুব খুশি। খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাটা সব সময়ই আছে। আমার সঙ্গে বেশ কিছু ঘটনা ঘটেছে। এবার চোয়াল ভেঙেছে। আমার ভালো থাকা দরকার ছিল। কারণ, সতীর্থদের আমাকে শতভাগ ফিট অবস্থায় প্রয়োজন।’.লিওনেল মেসির অবসরের পর আর্জেন্টিনা দল কেমন হবে, সেই প্রশ্নও এসেছে তাঁর সামনে। মার্তিনেজের উত্তর, ‘আমরা জানতাম, আমাদের বাড়তি চেষ্টা করতে হবে। লিও ছাড়া এ সময়ে আমরা জিততে চেয়েছি। ছেলেরা আর্জেন্টিনার হয়ে খেলতে ভালোবাসে এবং নিজেদের উজাড় করে দেয়। তারা ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে।’ এরপর যোগ করেছেন, ‘আমরা আবার মানুষের ভালোবাসা জিততে চাই।’কথাটা শুধু একটি দলের লক্ষ্য নয়, যেন আর্জেন্টিনার নতুন সময়ের প্রতিজ্ঞাও। মেসি থাকুন বা না থাকুন, সমর্থকদের ভালোবাসা ধরে রাখতে হবে। আর সেই লড়াইয়ে গোলপোস্টের নিচে মার্তিনেজের মতো একজন থাকা বড় স্বস্তির।.কোস্টারিকাকে ‘সেভেন আপ’ খাইয়ে বছর শেষ করল আর্জেন্টিনা

Source: https://www.prothomalo.com/sports/football/udui0jq9so

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড এখন মার্তিনেজেরও

১

১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি

২

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

৩

ছোঁ মেরে ফোন ছিনতাই-চুরি, অ্যাকাউন্ট ফাঁকা করে ঋণও নেয় চক্র

৪

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৫

চাকরির বিজ্ঞপ্তিতে ‘আকর্ষণীয় বেতন’ লেখার দিন শেষ হচ্ছে যুক্তরাজ্যে, বাংলাদেশের চিত্র কী

৬

সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান

৭

সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে বাংলাদেশ

৮

ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতুর একাংশে ধস

৯

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

১০

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

১১

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

১২

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৩

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

১৪

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

১৫

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

১৭

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

১৮

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১৯

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

২০