১৯ নভেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রথমার বিক্রয়কেন্দ্র ও অনলাইন শপে পাওয়া যাবে ডেলির স্টেশনারি পণ্য

দেশের পাঠক, শিক্ষার্থী ও ক্রেতাদের জন্য বইয়ের পাশাপাশি মানসম্মত শিক্ষা উপকরণ ও স্টেশনারি পণ্য সহজলভ্য করার লক্ষ্যে এসিআই এডুলিঙ্ক এবং প্রথমা প্রকাশনের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দেশের বই ও শিক্ষা উপকরণ বিপণনে যুক্ত দুটি প্রতিষ্ঠানের মধ্যে নতুন একটি ব্যবসায়িক অংশীদারত্বের সূচনা হলো।চুক্তির ফলে এখন থেকে প্রথমা প্রকাশনের সব বিক্রয়কেন্দ্র এবং অনলাইন প্ল্যাটফর্মে আন্তর্জাতিক ব্র্যান্ড ডেলির বিভিন্ন ধরনের স্টেশনারি পণ্য পাওয়া যাবে। এর মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী ও দৈনন্দিন ব্যবহারকারীদের প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা ও অফিস উপকরণ অন্তর্ভুক্ত থাকবে। ফলে প্রথমার গ্রাহকেরা বই কেনার পাশাপাশি প্রয়োজনীয় মানসম্মত স্টেশনারি পণ্যও একই জায়গা থেকে কেনার সুযোগ পাবেন। এতে গ্রাহকদের কেনাকাটা আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।.আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথমা প্রকাশনের কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি হয়। প্রথমা প্রকাশনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডিয়াস্টার লিমিটেডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অংকুর সাহা এবং এসিআই এডুলিঙ্কের পক্ষে স্বাক্ষর করেন অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির (এসিআই) বিজনেস ম্যানেজার কে. এম. আরিফুর রহমান।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষই এই অংশীদারত্বকে দীর্ঘমেয়াদি সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাঁরা মনে করেন, বই ও স্টেশনারি পণ্যের সমন্বিত বিপণন গ্রাহকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। পাশাপাশি মানসম্মত শিক্ষা উপকরণ সহজে পাওয়ার সুযোগ বাড়ানোর মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজন পূরণেও এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।.এসিআই এডুলিঙ্কের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষা উপকরণ ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন পণ্য নিয়ে প্রথমা প্রকাশনের সঙ্গে আরও বিস্তৃত পরিসরে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের প্রয়োজন, বাজারের চাহিদা এবং পরিবর্তিত শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন পণ্য ও সেবা যুক্ত করার বিষয়েও প্রতিষ্ঠানটির পরিকল্পনা রয়েছে।ডেলির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের মানসম্মত স্টেশনারি পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়ে প্রথমা প্রকাশনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়। প্রথমা প্রকাশন দীর্ঘদিন ধরে মানসম্মত ও তথ্যনির্ভর বই প্রকাশ এবং পাঠাভ্যাস বিকাশে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় বইয়ের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ পাঠকদের দৈনন্দিন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের উদ্যোগ প্রথমার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।.প্রথমা প্রকাশনের বিক্রয়কেন্দ্রগুলোর পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও ডেলির পণ্য পাওয়া যাওয়ায় সারা দেশের ক্রেতাদের কাছে এসব পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। এই অংশীদারত্বের মাধ্যমে বই, শিক্ষা উপকরণ ও মানসম্মত স্টেশনারি পণ্যের একটি সমন্বিত কেনাকাটার অভিজ্ঞতা তৈরি হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

Source: https://www.prothomalo.com/business/u4wpkd8r3v

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম

১

আয়রনম্যান মালয়েশিয়ায় আরাফাতসহ বাংলাদেশের ১৩ জন সফল

২

‘আওয়ামী লীগের ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী এমপি প্রার্থীরা’

৩

বিয়ে হওয়ার কথা ডিসেম্বরে, সেই খবর জেনে কোপানো হয় নূপুরকে, এখন আইসিইউতে জীবনযুদ্ধ

৪

সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি

৫

রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে, আওয়ামী লীগকে হাসনাত কাইয়ূম

৬

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

৭

চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা

৮

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক উদ্যোক্তার লাশ

৯

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

১০

কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

১১

ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

১২

যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প

১৩

ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম

১৪

আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ

১৫

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

১৬

অপেক্ষা

১৭

স্যরি, নিপাতনে সিদ্ধ—ঘুষ অথবা চাঁদা

১৮

‘দেওয়ান গাজীর কিসসা’ নিয়ে আসলে কী ঘটেছে

১৯

ডেটিং অ্যাপ: পরিচয় থেকে অপহরণ, অর্থ লুট

২০