২১ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা

পরিবেশদূষণ রোধ ও জনসচেতনতা তৈরির বার্তা নিয়ে ঐতিহ্যবাহী গম্ভীরা নাট্য পরিবেশনের মধ্য দিয়ে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।গম্ভীরা নাট্যের হাস্যরস, সংলাপ ও ব্যঙ্গের মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভায় প্রথম আলোর দীর্ঘ পথচলা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পত্রিকাটির ভূমিকার কথা উঠে আসে।.অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রথম আলো শুধু একটি সংবাদপত্র নয়, দীর্ঘ ২৮ বছরের পথচলায় এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবেও ভূমিকা রাখছে। সংবাদ প্রকাশের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, মানবিক সহায়তা ও তরুণদের বিভিন্ন উদ্যোগে পত্রিকাটির কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা এস এম শাহাদাত হোসেন বলেন, ‘প্রথম আলো দীর্ঘ ২৮ বছর ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সমাজের নানা ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখে চলেছে। বন্ধুসভার মতো সংগঠনের মাধ্যমে তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রেও প্রথম আলোর ভূমিকা রয়েছে। পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে গম্ভীরা নাট্যের মাধ্যমে তুলে ধরার উদ্যোগটি প্রশংসনীয়। তরুণেরা এভাবে সংস্কৃতির সঙ্গে সামাজিক দায়বদ্ধতাকে যুক্ত করতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’.জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি নুসরাত জাহান সোনিয়া বলেন, প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভা একটি ভিন্নধর্মী সাংস্কৃতিক আয়োজন করেছে। গীতিনাটকের হাস্যরসের মাধ্যমে তুলে ধরা মূল বার্তা ছিল ঢাকার পরিবেশদূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করার পাশাপাশি কীভাবে বাস্তব সমস্যার মোকাবিলা করা যায়, বন্ধুসভা তা-ও শেখায়।জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক তারেক হাসান সরকার বলেন, ‘গম্ভীরা আমাদের প্রাচীন লোকজ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নাট্যের মাধ্যমে দীর্ঘদিন ধরে সমাজের নানা অসংগতি, সমস্যা ও মানুষের অধিকার নিয়ে কথা বলা হয়। আমরা এবার পরিবেশসচেতনতা ও দূষণ প্রতিরোধের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে গম্ভীরাকে বেছে নিয়েছি। আমাদের উদ্দেশ্য শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নয়, সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতার কথাও তুলে ধরা।’.অনুষ্ঠানে বায়ুদূষণ, পানিদূষণ, যত্রতত্র বর্জ্য ফেলা ও প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, তা তুলে ধরে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। আয়োজকেরা জানান, এসব সমস্যা মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক অংশগ্রহণ প্রয়োজন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধুসভার উপদেষ্টা এস এম শাহাদাত হোসেন, সভাপতি নুসরাত জাহান সোনিয়া, সাধারণ সম্পাদক তারেক হাসান সরকারসহ বন্ধুসভার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজনের মধ্য দিয়ে পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা তৈরিতে তরুণদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/da1d6q57yd

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোলট্রি শিল্প খাতে এত বেশি করভার বাস্তবসম্মত নয়

১

চাকরি-মুনাফার অনলাইন ফাঁদে যেভাবে খোয়ালেন টাকা

২

নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল এজেন্ট ব্যাংক উদ্যোক্তার লাশ

৩

পাকিস্তানের চুক্তি থেকে বাদ রিজওয়ান, মাসুদ ও সাইম

৪

কথা ছিল মালয়েশিয়া নেওয়ার, চার দিন সাগরে ঘুরিয়ে কক্সবাজার সৈকতে নামিয়ে পালায় দালাল চক্র

৫

ছয় মাসের জন্য কার হাতে যাচ্ছে সিসিটি

৬

যুদ্ধ বন্ধে সমঝোতা চায় ইরান, প্রস্তাব মানতে নারাজ ট্রাম্প

৭

ক্যাম্পাসের নায়িকা থেকে সিনেমার নায়িকা মিম

৮

আমরা কি ইতিহাস থেকে কিছুই শিখিনি: ক্ষমতার পালাবদল, প্রত্যাশা, ব্যর্থতা ও আজকের বাংলাদেশ

৯

রাজের সঙ্গে চার বছরের সম্পর্ক ভাঙার পর কী বলেছিলেন মিমি

১০

অপেক্ষা

১১

স্যরি, নিপাতনে সিদ্ধ—ঘুষ অথবা চাঁদা

১২

‘দেওয়ান গাজীর কিসসা’ নিয়ে আসলে কী ঘটেছে

১৩

ডেটিং অ্যাপ: পরিচয় থেকে অপহরণ, অর্থ লুট

১৪

ঢাকায় ২৪ ঘণ্টায় সাবেক এমপি, অভিনেতাসহ ১২৪ জন গ্রেপ্তার

১৫

সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম

১৬

ইতালিতে মজুরি ও সরকারি ব্যয় বাড়ানোর দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

১৭

পাত্রী দেখতে দুই বন্ধুর সঙ্গে গিয়ে খুন, নেপথ্যে আপন ভাই-ভাবি

১৮

মৃত্যুর পরও যে ৩ গুণ মুমিনকে বাঁচিয়ে রাখে

১৯

গম্ভীরা নাট্যে দূষণ রোধ ও পরিবেশসচেতনতার বার্তা

২০