নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ড ও দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত। তাঁদের মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলাসহ নিয়মিত মামলার আসামিও রয়েছেন। এ ছাড়া অনেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত।
২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের এক বছর হওয়ার দিনটিকে (১৭ নভেম্বর) ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজে ১৩ নভেম্বর পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাদের ‘লকডাউন’ কর্মসূচি ছিল। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পুলিশের স্থাপনায় হামলা ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটানো হচ্ছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/crime/yvm96v2diy
মন্তব্য করুন